এক্সপ্লোর

Rampurhat Case Update: বগটুই যাওয়ার পথে অধীরকে বাধা দেওয়ার অভিযোগ, বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির

জানা গিয়েছে, গাড়ি খারাপ তাই অপেক্ষা করতে বলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এরপর বোলপুরে ঢোকার আগে রেলসেতুর কাছে ডাম্পার খারাপ হয়ে পড়ে থাকতে দেখে ফের আটকে পড়ে অধীর চৌধুরীর গাড়ি।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্ত, রামপুরহাট: বগটুই যাওয়ার পথে দফায় দফায় অধীর চৌধুরীকে বাধা,মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ রাস্তা আটকায় বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। এদিন রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে কংগ্রেস কর্মীদের মিছিল করে যাওয়ার কথা ছিল। তার আগে গুসকরা দিয়ে ঢোকার মুখে প্রথমবার অধীর চৌধুরীর কনভয় আটকায় পুলিশ।

অধীর চৌধুরীকে বাধা দেওয়ার অভিযোগ: জানা গিয়েছে, গাড়ি খারাপ তাই অপেক্ষা করতে বলা হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এরপর বোলপুরে ঢোকার আগে রেলসেতুর কাছে ডাম্পার খারাপ হয়ে পড়ে থাকতে দেখে ফের আটকে পড়ে অধীর চৌধুরীর গাড়ি। কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানালে চলতে শুরু করে ডাম্পার। এরপর যানজটের কারণ দেখিয়ে শান্তিনিকেতন মোড়ে আটকানো হয় অধীর চৌধুরীর গাড়ি। প্রতিবাদে শ্রীনিকেতনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির। পাশাপাশি, রামপুরহাটের বগটুইকাণ্ডে এবার বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি জানাল কংগ্রেস। 

বীরভূমে হত্যালীলা: নৃশংস হত্যাকাণ্ডের পর এখনও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। বাতাসে পোড়া গন্ধ। রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে বগটুই গ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।  উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

বগটুই যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল: আজ বগটুই যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।

আরও পড়ুন: Rampurhat Fire: থমথমে বগটুই, হাইকোর্টের নির্দেশ মেনে বসল সিসি ক্যামেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget