এক্সপ্লোর

Rampurhat Fire: থমথমে বগটুই, হাইকোর্টের নির্দেশ মেনে বসল সিসি ক্যামেরা

Rampurhat Violence: বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশ মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে।

পার্থপ্রতিম ঘোষ এবং সন্দীপ সরকার রামপুরহাট: নৃশংস হত্যালীলার জেরে থমথমে বগটুই। বাতাসে এখনও পোড়া গন্ধ। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। আজ বগটুই যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। 

গ্রামে বসল সিসি ক্যামেরা

এদিকে, বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশ মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

অন্যদিকে, রামপুরহাটের নিশ্চিন্তপুর হেলিপ্যাড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানেই বেলা সাড়ে ১২টা নাগাদ নামবে মুখ্যমন্ত্রীর কপ্টার। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তারা। হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম।সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। 

আরও পড়ুন, দূর সম্পর্কের আত্মীয় পরিচয়ে মৃতদেহ সৎকার! বগটুইকাণ্ডে মৃতদের শেষকৃত্য ঘিরে বিতর্ক

ছোট আঙারিয়ার স্মৃতি

রামপুরহাটকাণ্ড উসকে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার (Garbeta) ছোট আঙারিয়ার (Choto Angaria) ঘটনার স্মৃতি। ২১ বছরেরও বেশি আগে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে বোমা ছুড়ে, আগুন লাগিয়ে ৫ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। বাম জমানার ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রামপুরহাটকাণ্ডের রেশ ধরে আবার তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

রামপুরহাটের ঘটনা মনে করিয়ে দিল ২১ বছর আগের একদিন। বগটুইকাণ্ডের জেরে পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ার ঘটনা স্মৃতিতে ফিরতেই নানা মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget