এক্সপ্লোর

Dilip Ghosh on Bogtui Massacre : "এই লোকগুলোকে ধরে আগে জেরা করা উচিত", বগটুই হত্যাকাণ্ডে কাদের কথা তুললেন দিলীপ ?

Rampurhat Fire : দুপুর ১টায় অমিত শাহের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ করার কথা। এমনই খবর সূত্রের

কলকাতা : রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের আঁচ দিল্লিতে। দুপুর ১টায় অমিত শাহের (Amit Shah) সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সাক্ষাৎ করার কথা। এমনই খবর সূত্রের। 

এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওরা একটু অমিত শাহকে ভয় পান। সেজন্য ভাবছেন যদি কিছু করে দেন হঠাৎ। তাই একটু মিনিমাইজ করার জন্য যাচ্ছেন। যে ভাদু শেখ মারা গেছে, সে একজন কুখ্যাত মাফিয়া ওখানকার। কয়লাপাচার, গরুপাচার সব ব্যাপারে। ওখানকার তৃণমূলের যে সর্বোচ্চ নেতা, তাঁর ডান হাত। ওখানে যিনি মন্ত্রী আছেন, ডেপুটি স্পিকার, এমএলএ , তাঁর পাশে দাঁড়িয়ে একজন নেতা মন্তব্য করেছেন প্রথম দিকে। এই লোকগুলোকে আগে ধরে জেরা করা উচিত। যাঁরা উল্টোপাল্টা মন্তব্য করে বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরই প্রতিশোধ নেওয়া হয়েছে। তা নাহলে কেন পুলিশ পোস্টিং করা হয়নি ? তাই এটা পূর্বপরিকল্পিত। আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছি। তদন্ত এবং অন্যান্য ব্যাপারেও।

আরও পড়ুন ; বিধানসভায় বগটুই হত্যাকাণ্ডের আঁচ, ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শিশু-মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে। বীভৎস এই ঘটনার পর, প্রশ্ন উঠছে, কী করে আগুন লাগল? পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে কি আটজনকে খুন করা হয়েছে? প্রাথমিক তদন্তের পর পুলিশ যে FIR করেছে, তা থেকে এটা স্পষ্ট যে, আগুন লাগিয়ে খুন করা হয়েছে। রামপুরহাটকাণ্ডে FIR’এ যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল, খুন, আগুন লাগনো, আগুন লাগিয়ে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা। এছাড়াও, হিংসা ছড়ানোর ধারাতেও FIR করা হয়েছে। যে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  পরে, বগটুই গ্রামের আগুনে পোড়া অন্য বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। বুধবার SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget