এক্সপ্লোর

Rampurhat Fire: যেখানে যত বোমা-অস্ত্র আছে, উদ্ধার করতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 

কলকাতা: প্রথমে শাসকদলের নেতাকে বোমা মেরে খুন এবং তার এক ঘণ্টার মধ্যে এলাকার ১০টি বাড়িতে আগুন, শিশু-সহ ৮ জনের মৃত্যু। বগটুইয়ের ঘটনায় গত দু’দিনে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন বিরোধীরা। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রামপুরহাটে শোকার্ত পরিবারগুলির মাঝে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহত উপ প্রধান ভাদু শেখ ও অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই পুলিশকে (Police) কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। 

কী বললেন মুখ্যমন্ত্রী?

এদিন তিনি বলেন, 'বগটুইয়ের ঘটনা ভয়াবহ। এমন করে মামলা রুজু করতে হবে যাতে দোষীরা কঠোর শাস্তি পায়। কোনও অপরাধী যেন ছাডা না পায়। আনারুলকে জানানোর পরও পুলিশ পাঠায়নি। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। ওকে জানানোর পরও সময়মতো পুলিশ পাঠায়নি। কেন ও পুলিশ পাঠায়নি, তা জানা দরকার। সময় মতো পুলিশ পাঠালে হয়তো এমন ঘটনা এডানো যেত। এটা অবশ্যই দেখতে হবে আমাদের। এখন পর্যন্ত এই ঘটনায় যে কজন গ্রেফতার হওয়া বাকি রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। দোষীদের এমন শাস্তি আমি দেখতে চাই, যা পুলিশ করবে, যাতে কোনওদিন এমন ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। কেউ যেন এমন কাজ আর করতে না পারে। এই ঘটনার দোষীদের শাস্তি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়।'

আরও পড়ুন - Rampurhat Case: "নিহতদের পরিজনদের নিরাপত্তা দিতে হবে,'' বগটুইয়ে ঘোষণা মমতার

বেআইনি অস্ত্র-বোমা উদ্ধার নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এরপরই যেখানে যত বেআইনি অস্ত্র রয়েছে, তা উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সারা বাংলায় সমস্ত জায়গায় তল্লাসী চালাও। যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে। পুলিশ যারা সক্রিয়ভাবে কাজ করবে, তাকে যথার্থ সম্মান জানান হবে। আর যে সঠিকভাবে কাজ করবে না, এনজয় করে কাটাবে, তাকে পুলিশে কাজ করার দরকার নেই। দুজন অন্যায় করবে, তার জন্য গোটা পদটাকে গোষ দেওয়া হবে, সেটা হতে পারে না।'

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "দেখুন আমি যখন একটা খবর বলছি, আমি এখানে চেয়ার হিসেবে বলছি না, আমি একটা মানুষ হিসেবে বলছি। এটা আমার মানবিকতা। তারা নেগলেট না করলে এই ঘটনা ঘটত না, সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিং দিত। পুলিশ পিকেটিং দেয়নি।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live
TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget