এক্সপ্লোর

Rampurhat Howrah Train: ট্রেনে জল ভরতেই 'ভুলে গেছে' রেল কর্তৃপক্ষ? যাত্রী বিক্ষোভে অশান্ত হাওড়া স্টেশন

Howrah Rampurhat Train Problem: অভিযোগ রামপুরহাট স্টেশনে ট্রেনটি ছাড়ার পর সি ওয়ান এসি কোচের চারটি টয়লেটেই কোন জল ছিল না। এর ফলে চরম সমস্যায় পড়েন ওই কোচের যাত্রীরা।

সুনীত হালদার, হাওড়া: প্রচণ্ড গরমে রীতিমত পুড়ছে রাজ্য। সেই পরিস্থিতিতে জলই জীবন, জলই মুসকিল আসান। এদিকে এসি ট্রেনের (Train) বাথরুমে (Bathroom) সেই জলই অধরা ছিল বলে অভিযোগ। যার জেরে এদিন হাওড়া স্টেশনে (Howrah Station) রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান যাত্রীরা। যদিও তদন্তের পর রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের অভিযোগ পুরোটা সত্যি নয়। 

ঠিক কী হয়েছে এদিন? 

ডাউন রামপুরহাট হাওড়া এক্সপ্রেসের (DN Rampurhat Howarh Express) এসি কোচে ঝামেলার সূত্রপাত। আজ রাত সোয়া আটটা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ঢুকলে যাত্রীরা ক্ষোভ ফেটে পড়েন। তাদের অভিযোগ রামপুরহাট স্টেশনে ট্রেনটি ছাড়ার পর সি ওয়ান এসি কোচের চারটি টয়লেটেই কোন জল ছিল না। এর ফলে চরম সমস্যায় পড়েন ওই কোচের যাত্রীরা। 

আরও পড়ুন, ফের চিটফান্ডের পর্দাফাঁস শহরে, প্রতারিত কয়েক হাজার মানুষ 

অভিযোগ রেলের কাছেও

এরপর যাত্রীরা মেইল করে অভিযোগ দায়ের করে রেল কর্তৃপক্ষের কাছে। তাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর রেলের টিটিকে যাত্রীরা জানালে তিনি বলেন, জল ভরতে ভুলে গেছে, তাই এই সমস্যা, এমনটাই অভিযোগ যাত্রীদের। যাত্রীদের তরফে বলা হয়েছে, "টিটি এবং অ্যাটেন্ডেন্টরা বসে বসে ফেসবুক করছিলেন। পরে জানান গেল রামপুরহাট থেকে জল তুলতেই ভুলে গেছেন তাঁরা। বর্ধমানের পর কিছুটা জল পেলেও তারপর ফের একই সমস্যা। আমরা টিকিট ছাড়া তো কেউ আসেনি। বরং এসিতে চারগুণ টিকিটের পয়সা দিয়ে এসেছি।" 

রেলের তরফে কী জানান হয়েছে                           

যাত্রীরা জানিয়েছেন যে তাঁরা ইতিমধ্যেই আইআরসিটিসির ওয়েবসাইটে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার পর রেলের তরফে প্রাথমিকভাবে তদন্তের আশ্বাস দেওয়া হয়। পরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন যে, যাত্রীদের অভিযোগ সবটা ঠিক নয়। রামপুরহাট থেকে জল ছিল না এটা মিথ্যে অভিযোগ। বর্ধমানের পর থেকে ২৫ মিনিট জল ছিল না। পাইপলাইনে কিছু গণ্ডগোলের কারণে।" যদিও পরে জল এসে গেছিল বলে দাবি করেছেন তিনি।                                                                                             

 

 

সেরা শিরোনাম

Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
West Bengal News Live : রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী

ভিডিও

Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা
Municipal Election: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
TMC News: মমতা-তৃণমূলেই তিনি, কমিশনকে ইমেল করে জানালেন শামিম আহমেদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget