এক্সপ্লোর

Chit Fund: ফের চিটফান্ডের পর্দাফাঁস শহরে, প্রতারিত কয়েক হাজার মানুষ

Kolkata Chit Fund: প্রতারণার ফাঁদে কয়েক হাজার মানুষ। ফের কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ৯ বছর আগে এই এপ্রিল মাসেই, রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে সামনে এসেছিল সারদা (Sarada) চিটফান্ড (Chitfund) কেলেঙ্কারি (Scam)।  সর্বস্বান্ত হয়েছিলেন লক্ষাধিক মানুষ। ২০২২-এর ১৯ এপ্রিল যেন সেই ছবিই ফিরল কলকাতায় (Kolkata)। 

শহরে প্রতারণা

ফের চিটফান্ডের পর্দাফাঁস হল শহরে। প্রতারণার ফাঁদে কয়েক হাজার মানুষ। ফের কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্রের নাসিক থেকে গ্রেফতার কিং পিন লিজা মুখোপাধ্যায়। বেনিয়াপুকুরের এক আমানতকারীর কথায়, আমরা এবার কী করব? লক্ষাধিক টাকা দিয়েছি। পুলিশ সূত্রের খবর, বছরখানেক আগে এন্টালির সুরেশ সরকার রোডে এই চিটফান্ড চক্রের সূত্রপাত।

পুলিশ সূত্রের দাবি, এন্টালির মতোই প্রতারণার জাল ছড়ানো হয় কড়েয়া ও বেনিয়াপুকুর থানা এলাকায়। অতীতে সারদা বা রোজভ্যালির ক্ষেত্রে যেভাবে লগ্নি করতে আহ্বান জানানো হত। ঠিক সেভাবেই এন্টালি, বেনিয়াপুকুর ও কড়েয়া থানা এলাকার কোথাও কনভেন্ট স্কুল, কোথাও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কেন্দ্র, কোথাও রেস্তোরাঁ, কোথাও গিফট শপ খুলে এলাকার বাসিন্দাদের আস্থা অর্জন করেন লিজা। 

আরও পড়ুন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তৃণমূল কাউন্সিলরের? বিজেপি নেতার বিরুদ্ধে বড় অভিযোগ

কী অভিযোগ? 

অভিযোগ, দ্বিগুণ রিটার্নের লোভ দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের সেফ দ্য বেয়ারফুট নামে এক সংস্থায় লগ্নি করতে বলেন। পুলিশ সূত্রের দাবি, ৩টি থানা এলাকার কয়েক হাজার মানুষ সেই ফাঁদে পা দেন। কোটি কোটি বাজার থেকে তুলে চম্পট দেয় অভিযুক্তরা।

সূত্রের খবর, ৩টি থানা এলাকায় ৩টি পৃথক অভিযোগ দায়ের হওয়ার পর চিটফান্ডের জাল ছিড়তে SIT গঠন করে লালবাজার। শুরুতেই সংস্থার ৮ জন কর্মীকে গ্রেফতার করে SIT। এরপর মহারাষ্ট্রের নাসিকে সংস্থার ডিরেক্টর লিজা মুখোপাধ্যায়-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। এরই মধ্যে কড়েয়া থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আদিলুর রহমান ও ফিরদৌস নিশাকে এদিন তোলা হয় আলিপুর আদালতে। ধৃতদের ২৭ এপ্রিল অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, "এসভিএফ নেটওয়ার্ক নাম দিয়ে ২০১৬ থেকে একটি সংস্থা কলকাতায় আড়াইশো কোটি টাকা তোলে! চিটফান্ডের আদলে টাকা তুলেছে, টাকা ডাবল করা, রেকারিং ইস্যু করে তোলা হয়।" 

সারদা-রোজভ্যালি কেলেঙ্কারির পরে চিটফান্ড রুখতে আইন প্রণয়ন করে রাজ্য সরকার। তারপরও কীভাবে এই ধরনের ভুঁইফোঁড় সংস্থা মাথা তুলছে? ফের কেন ক্ষতির মুখে পড়ছেন আমানতকারীরা? নানা মহলে উঠছে প্রশ্ন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget