এক্সপ্লোর

Rampurhat: রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে আজ শাহী-সাক্ষাৎ তৃণমূল নেতাদের, দেওয়া হবে খতিয়ান

Rampurhat Violence: তৃণমূল সূত্রে খবর, রামপুরহাটের বগটুই গ্রামে ঠিক কী ঘটনা ঘটেছিল, রাজ্য সরকার কত দ্রুত পদক্ষেপ নিয়েছে

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: রামপুরহাট হত্যাকাণ্ডের পর আজ অমিত শাহর সঙ্গে দেখা করবে তৃণমূল প্রতিনিধিদল, এমনটাই খবর। দুপুর ১টায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তৃণমূল সূত্রে খবর, রামপুরহাটের বগটুই গ্রামে ঠিক কী ঘটনা ঘটেছিল, রাজ্য সরকার কত দ্রুত পদক্ষেপ নিয়েছে, অমিত শাহকে সে সম্পর্কে জানাবেন তৃণমূল প্রতিনিধিরা। 

আজ শাহী-সাক্ষাৎ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে রাজ্যপালের ভূমিকাও তুলে ধরা হবে। খবর তৃণমূল সূত্রে। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাটের ঘটনার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি, সিপিএম এর মধ্যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে । তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তৃতভাবে জানানো হবে গোটা ঘটনাটি। বগটুই নিয়ে যে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে তা নিয়ে খোলসা করে জানান হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। 

আরও পড়ুন, 'গুজরাতে রাজধর্ম পালন শেখাতে হয়েছিল, এখন জ্ঞান দিচ্ছেন', রামপুরহাট নিয়ে মোদিকে কটাক্ষ কুণালের

মমতার মন্তব্য

রামপুরহাট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকারটা আমাদের। আমরা কি কখনও চাই যে কোনও খুন হোক? আমরা কি কখনও কেউ চাই কেউ বোম মারুক? কারা করে এসব? যারা সরকারের থাকে না, সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য এই চক্রান্তগুলো করে।"

বিরোধীদের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’ । তিনি জানালেন, ঘটনার কথা জানতে পেরে তিনি বহুবার সেখানে যোগাযোগ করেছেন। দায়িত্বশীল নেতাদের পাঠিয়েছেন ঘটনাস্থলে। কড়া পদক্ষেপও করেছে রাজ্য প্রশাসন। তারপরও বিরোধীদের লাগাতার আক্রমণ ও রাজ্যপালের মন্তব্য নিয়ে সোজাসুজিই বিরক্তপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।                                                                           

সেরা শিরোনাম

Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget