এক্সপ্লোর

Bogtui Update: 'আমাকে ফাঁসিয়েছে, ষড়যন্ত্রকারীদের নাম বলব', আনারুলের মন্তব্যে ফের শুরু তরজা

Birbhum News: রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান, বিচারাধীন বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।

নান্টু পাল ও আবির ইসলাম, বীরভূম: বগটুইয়ের ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা রাজ্য। শুরু হয়েছিল প্রবল রাজনৈতিক তরজা। শেষ পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার হন অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। বৃহস্পতিবার সেই আনারুল হোসেনই বিস্ফোরক অভিযোগ করলেন। বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনারুল দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলবেন বলেও জানান। তারপরেই ফের শুরু হয়েছে তরজা।  

কী বলেছেন আনারুল?
এদিন আনারুল হোসেন বলেন, 'আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সময় এলে নাম বলব ষড়যন্ত্রকারীদের।' তাঁর দাবি, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। তখন তাঁকে প্রশ্ন করা হয়, ষড়যন্ত্রকারী কারা? তখন আনারুল বলেন, 'ষড়যন্ত্রকারী কিছু আছে। সময়ে নাম বলব।' যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ। তিনি বলেন, 'নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন আনারুল, পাল্টা দাবি।' 

এর আগে এক এক বার এক একরকম দাবি করেছেন আনারুল হোসেন। এর আগে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। কখনও নিজেকে নির্দোষ দাবি করে, তাঁকে ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আনারুল। এবার ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করে দেওয়ার অভিযোগ আনারুলের মুখে। 

পাল্টা তোপ বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের। তিনি বলেন, 'আমাদের বগটুই গ্রাম থেকে আনারুলের বাড়ি ২-৩ কিলোমিটার। আনারুল নিজেকে বাঁচাতে এসব কথা বলছেন। হিম্মত থাকলে বলে দিন কারা জড়িত। আইন তদন্ত করে দেখবে।' 

চার্জশিটে নাম:
আনারুল নিজেকে নির্দোষ দাবি করলেও সম্প্রতি, সিবিআইয়ের চার্জশিট বলছে সম্পূর্ণ অন্য কথা। সিবিআই সূত্রে দাবি, চার্জশিটে বলা হয়েছে, তৃণমূল নেতা আনারুল হোসেনের উস্কানিতেই বগটুই হত্যাকাণ্ড ঘটে। এমনকি, বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের পর পুলিশের দেরিতে পৌঁছনোর নেপথ্যেও আনারুলের ভূমিকা ছিল।  

বিজেপির কটাক্ষ:
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'আনারুল যদি সত্যিই নিজেকে অপরাধী নয় বলে মনে করেন, তাহলে যাঁদের কথায় তিনি করেছেন তাঁদের নাম বলে দিন। আমাদের মনে হয় সিবিআই সঠিক তদন্ত করছে। আনারুলের সৎ সাহস থাকলে তাহলে আসল অপরাধীদের নাম বলুন।'

এবিষয়ে, রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান, বিচারাধীন বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। 

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে কোচবিহারের নদীতে ভাঙন, নদীগর্ভে বাড়িঘর, কৃষিজমি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget