এক্সপ্লোর

Birbhum Violence: ডিজি বলেছিলেন রাজনীতি নেই, তাহলে আনারুল অরাজনৈতিক ব্লক সভাপতি! কটাক্ষ সেলিমের

Birbhum Violence: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেন। আগে ধরেনি কেন? প্রশ্ন বিরোধীদের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড আইসি।

কলকাতা: বগটুইয়ে হত্যার (Birbhum Killings) ঘটনায় রামপুরহাটের (Rampurhat) তৃণমূল (TMC) ব্লক সভাপতি আনারুল হোসেনের গ্রেফতারি নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গ্রামবাসীরা বলার পরেও পুলিশ যায়নি। কারণ, আনারুল হোসেন পুলিশ পাঠায়নি। সেটা এসপি-র সামনেই বলছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার মানে ও পুলিশকে কন্ট্রোল করত। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। বিভিন্ন ব্লকে এরকম তৃণমূল নেতাদের ঠিক করা আছে, যারা গুণ্ডা কন্ট্রোল করে এবং পুলিশও কন্ট্রোল করে।’

আনারুল তৃণমূলের অরাজনৈতিক ব্লক সভাপতি!

সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেছেন, ‘ডিজি যে বলেছিলেন, এর মধ্যে রাজনীতির যোগ নেই, তাহলে আনারুল তৃণমূলের অরাজনৈতিক ব্লক সভাপতি! এই কারণেই আমরা বলেছি তৃণমূলের আরেক নাম তোলাবাজি কোম্পানি। তা না হলে রাজনীতির কোনও যোগ নেই, অথচ আনারুলকে ধরা হল মুখ্যমন্ত্রীর নির্দেশে! এটা বোঝা গেল, কে গ্রেফতার হবে আর কে গ্রেফতার হবে না, সেটা আইন বা অভিযোগের ভিত্তিতে হবে না। আমি যতদূর জানি, আজ সকাল পর্যন্ত পুলিশ এফআইআর নেয়নি। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এফআইআর নিয়েছে কি না জানি না। সকালেও মিহিলাল শেখের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে, আমি থানায় যাব কীভাবে! আমার তো অভিযোগ নিচ্ছে না।’

পুলিশের গাফিলতি স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ বগটুইয়ে গিয়ে পুলিশের গাফিলতি স্বীকার করে নেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসডিপিও দায়িত্ব পালন করেননি। ডিআইবি দায়িত্ব পালন করেননি। সুতরাং যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি এবং এই ঘটনা ঘটতে যাঁরা যাঁরা জেনেশুনেও পুলিশকে কাজে লাগাননি, তাঁদের কঠোর শাস্তি চাই। তাঁরা নেগলেক্ট না করলে এই ঘটনা ঘটত না। সঙ্গে সঙ্গে যদি পুলিশ পিকেটিং দিত, তাহলে হয়তো এটা ঘটত না। পুলিশ পিকেটিং দেয়নি।’

বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগেও অনড় থাকলেন। তাঁর দাবি, ‘বৃহত্তর কন্সপিরেসি আছে এখানে। বহিরাগত কেউ করেছে কি না দেখতে হবে।’

পাল্টা বিরোধীদের প্রশ্ন, শাস্তি দেওয়া হল পুলিশকে, গ্রেফতার হলেন তৃণমূলেরই নেতা। তাহলে এ ক্ষেত্রে বিরোধীদের ষড়যন্ত্র বা বদনামের চেষ্টার অভিযোগ আসছে কোথা থেকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
New Market Fire: হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
হোটেলের ভিতরে সরু সরু গলি, নেই পর্যাপ্ত আগুন নেভানোর ব্যবস্থা, ফায়ার এক্সিট! আগুন লেগেছে বুঝেও বেরতে পারলেন না কেউ!
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget