এক্সপ্লোর

Ranaghat News: তুলির টানে ফুটে উঠেছে জগন্নাথের মুখ, আলুর ওপর অভিনব কীর্তি গৃহবধূর

Rath Yatra 2024 : চন্দ্রমুখী আলুর ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রানাঘাটের পালপাড়ার গৃহবধূ শতাব্দী মণ্ডল। যা দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন মানুষ।

সুজিত মণ্ডল, রানাঘাট: তুলির টানে ফুটে উঠেছে জগন্নাথের মুখ। মাটির মূর্তির ওপর নয় কিন্তু! চন্দ্রমুখী আলুর ওপর। সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রাও। রথযাত্রা উপলক্ষ্যে এমনই অভিনবভাবে তিন আরাধ্য দেবতার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন নদিয়ার রানাঘাটের (Ranaghat) মহাপ্রভু পাড়ার এক গৃহবধূ। আর আলুর ওপর জগন্নাথ (Jagannath), বলরাম (Balaram) ও সুভদ্রার (Subhadra) মূর্তি দেখতে অনেকেই ভিড় করছেন ওই গৃহবধূর বাড়িতে।

আরও পড়ুন: Bankura News: কলকাতায় ক্যাব ভাড়া নিয়ে বিহারে গিয়ে ছিনতাই, পুলিশের জালে আন্ত:রাজ্য গাড়ি পাচার চক্র

রানাঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের মহাপ্রভু পাড়ার বাসিন্দা শতাব্দী মণ্ডল। সংসারের কাজকর্ম সামলেই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি কচিকাঁচাদের ছবি আঁকাও শেখান। বরাবরই অন্য কিছু তৈরির ওপর ঝোঁক শতাব্দীর। এর আগেও লাউয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে এবার সবকিছু থেকে একেবারে আলাদা কীর্তি করেছেন। জগন্নাথ, বলভদ্র বা বলরামের ও সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু। সেগুলির ওপরেই রং ও তুলি এবং প্রসাধনীর নানা উপকরণ দিয়ে এঁকেছেন তিন দেব-দেবীকে। শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয়, সাজসজ্জার সরঞ্জাম দিয়েও সাজানো হয়েছে তাঁদের। 

আরও পড়ুন: Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?

শতাব্দীর কথায়, "সংসারের সব কাজকর্ম সামলেই অভিনব কিছু করার ইচ্ছে থাকে সবসময়। সেজন্যই ভেবেছিলাম এবার রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেবকে নতুনভাবে ফুটিয়ে তুলব। ভালো লাগছে যে অনেকেই আমার এই ছোট্ট জগন্নাথকে দেখতে আসছেন।"

শতাব্দী মণ্ডলের বাড়িতে আলুর ওপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষরা। খবর ছড়িয়ে পড়তে আশপাশের এলাকার লোকেরাও অপূর্ব এই কীর্তি দেখতেন আসছেন মহাপ্রভু পাড়ায়। তাঁদের মধ্যে অনেকেই এমন মূর্তি কখন দেখেননি বলেও জানাচ্ছেন। প্রতিবেশীরাও খুশি এই মূর্তি দেখে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: মেলেনি ভোট, 'শাস্তি দিতে' টিউবওয়েল সারাইয়ে 'না'! জলকষ্ট গ্রামে, তুঙ্গে তরজা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget