এক্সপ্লোর

Ranaghat Robbery : 'কয়লা মাফিয়া রাজু ঝার খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ', তদন্তে চাঞ্চল্যকর মোড়

Raju Jha Murder: রাজুকে খুনের পরই গা ঢাকা দিয়েছিল বিহারের বৈশালীর কুন্দন। কার নির্দেশে খুনের পর ডাকাতি, নেপথ্যের মাথা কে ? তদন্তে নেমেছে পুলিশ ।

পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সমাদ্দার ও হংসরাজ সিংহ, রাণাঘাট : রানাঘাটে সোনার দোকানে ডাকাতির (Ranaghat Robbery) তদন্তে চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর, কয়লা মাফিয়া রাজু ঝার (Raju Jha Murder) খুনিই রানাঘাটের ডাকাত কুন্দনকুমার সিংহ, রানাঘাটে ডাকাতিকাণ্ডে গ্রেফতার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা। গত ১ এপ্রিল শক্তিগড়ে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। সূত্রের খবর শার্প শ্যুটার কুন্দনের হাতেই খুন হন রাজু ঝা। যে ঘটনার পর রাজুকে খুনের পরই গা ঢাকা দিয়েছিল বিহারের বৈশালীর কুন্দন। কার নির্দেশে খুনের পর ডাকাতি, নেপথ্যের মাথা কে ? তদন্তে নেমেছে পুলিশ (Police)।

প্রসঙ্গত, একই দিনে পিঠোপিঠি সময়ে রানাঘাট ও পুরুলিয়ায় সেনকোর শোরুমে জোড়া ডাকাতি সার্বিক নিরাপত্তা ইস্যুতে যেন সাধারণ মানুষের বিশ্বাসকে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া (Purulia Robbery) শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতদল চড়াও হয়। প্রায় সোয়া এক ঘণ্টার মধ্যে একই ঘটনা ঘটে রানাঘাটে। ১২ নম্বর ওয়ার্ডের চাবিগেট এলাকায় সেনকোর শোরুমে হানা দেয় ডাকাতের দল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জোড়া ডাকাতির নেপথ্যে কি রয়েছে একই গ্যাং ?

গত ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি ও খুনের ঘটনায় উঠে এসেছিল বিহার-গ্যাংয়ের হাত। রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির নেপথ্যেও কি সেই বিহার গ্যাং ? পুলিশ সূত্রে খবর, রানাঘাটকাণ্ডের মাস্টারমাইন্ড বিহারের বৈশালীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এক মাস আগে জব্বলপুরে একটি বাড়িতে প্রায় একই কায়দায় ডাকাতি হয়। সেই গ্যাংই রানাঘাটে লুঠপাট চালিয়েছে কি না , তা খতিয়ে দেখতেই রানাঘাটে আসে মধ্যপ্রদেশ পুলিশের টিম। মাসদেড়েক আগে কল্যাণীর B ব্লকে একটি বাড়িতে দুটি ঘর ভাড়া নেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, রেলের অস্থায়ী কর্মী পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। কখনও ৩ জন, কখনও ৫ জন থাকত সেই ভাড়া বাড়িতে।

বাংলা কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুরুলিয়ায় সেনকোর শোরুমে ডাকাতির সময়, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিয়েছিল দুষ্কৃতীরা। পাশেই নির্মীয়মাণ প্রকল্পে লাগানো সিসি ক্যামেরায় তাদের চম্পট দেওয়ার ছবি ধরা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, দুটি মোটরসাইকেলে ৬ জন দুষকৃতী এসেছিল। ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে ৩ জন রয়েছে। মাঝের জনের হাতে লাল রঙের ব্যাগ, একদম পিছনের জনের মাথা হেলমেটে ঢাকা। শোরুমের মালিকের দাবি, রেকি করেই ৮ কোটি টাকার গয়না লুঠ করেছে ডাকাতদল।

রানাঘাটে ডাকাতির ঘটনায় মঙ্গলবারই ৫ দুষকৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুরুলিয়ার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুরুলিয়ার পুলিশ সুপারের বক্তব্য, ডাকাতির ১৮ মিনিট পরে পুলিশকে ফোন করা হয়েছিল। ওই ১৮ মিনিটের মধ্যে ঝাড়খণ্ড সীমানার দিকে অনেকটাই এগিয়ে যায় দুষ্কৃতীরা। সেনকোর শোরুমে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ওপেন জায়গায় রাখা ছিল। ডাকাতির পর দুষকৃতীরা সেই হার্ড ডিস্কও নিয়ে চলে যায়। সেনকোর শোরুমের বিপদঘণ্টিও তিন মাস ধরে খারাপ অবস্থায় পড়ে ছিল। ডাকাতদল ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়ে থাকতে পারে। কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আশা করি, দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়বে। 

আরও পড়ুন- কোন কোন পদে কীভাবে নিয়োগ ? পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১২ পুরসভাকে নোটিস ইডির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget