এক্সপ্লোর

Municipality Recruitment Scam : কোন কোন পদে কীভাবে নিয়োগ ? পুর নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১২ পুরসভাকে নোটিস ইডির

ED : সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকা।

প্রকাশ সিনহা, কলকাতা : ডায়মন্ড হারবার পুরসভার পর এবার পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকা।

কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার নিউ ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে।  

টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? ওপর থেকে তদন্ত শুরু করতে কে বাধা দিচ্ছে আপনাদের ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ? মঙ্গলবার প্রাথমিক পুর নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে (Calcutta High Court) তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। প্রাথমিকে দুর্নীতির তদন্তে গঠিত সিটের হাতে পুর-মামলার তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে উঠেপড়ে লেগেছে আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ডায়মন্ড হারবারের পর এবার রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। পাশাপাশি পুরসভায় নিয়োগের দায়িত্বে থাকা অয়ন শীলের (Ayan Seal) সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডকেও নোটিস পাঠানো হয়। ইডির তলবে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অয়নের সংস্থার হিসাবরক্ষক। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রোমাটার অয়ন শীলের অফিসে হানা দিয়েই প্রথমবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য ফাঁস হয়। ইডি সূত্রে দাবি করা হয়, অয়নের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়।

গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রের ডায়মন্ড হারবার পুরসভাকেও (Diamond Harbour Municipality) নিয়োগ দুর্নীতি মামলায় নোটিস পাঠিয়েছে ইডি।                              

আরও পড়ুন- তল্লাশিতে ED-র অফিসাররা কী কী করেছিলেন ? লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষককে পুলিশের জিজ্ঞাসাবাদ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget