এক্সপ্লোর

Digha Rath Yatra 2025: রথের আগে সাজ সাজ রব, আজ দিঘায় মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: গত ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন।

কলকাতা: জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পরে প্রথম রথযাত্রা (Digha Rath Yatra 2025)। রথযাত্রা উপলক্ষে দিঘার পথে মুখ্যমন্ত্রী। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি তদারকির জন্য আজই যাচ্ছেন দিঘায়। 

আজ দিঘায় মুখ্যমন্ত্রী: অক্ষয় তৃতীয়ায় দিঘায় দ্বারোদ্ঘাটন হয়েছে জগন্নাথ মন্দিরের। এবছরই প্রথমবার সেখানে রথযাত্রার উৎসব উদযাপিত হবে। রথযাত্রা নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন দফতরের সচিব-সহ জেলাশাসক, পুলিশ সুপাররা। আগামী ২৭ জুন  রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথে রওনা দিয়ে আজই পৌঁছবেন সৈকত শহরে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দিঘায় প্রথম রথযাত্রা। গত ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ ৫ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে সবকিছু দেখভালের জন্য তিনি নিজে আজ দিঘায় যাচ্ছেন। 

দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এবারই প্রথমবার রথযাত্রা। কোনও খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী।  ৫ জন মন্ত্রীকে রথযাত্রার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সূত্রের দাবি, রথযাত্রার আগে বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে 'নেত্র উৎসবে' যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-
শুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

এর আগে স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছিল সৈকত নগরী। শাস্ত্র মতে, এই দিনই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। এই স্নানযাত্রার পরই ১৫ দিন অন্তরালে থাকেন জগন্নাথ দেব। এরপর রথের আগে ভক্তদের সামনে আসেন নব যৌবন বেশে। ১১ জুন এই স্নানযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের সমাগম। প্রথম বছর হলেও সব নিয়ম মেনে করা হয় বিশেষ আয়োজন। রীতিমেনে পহন্ডির মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে এনে পাশে স্নানের জন্য অস্থায়ীভাবে তৈরি একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। ফল-ফুলের বিশেষ সাজে সাজোনো হয়। বিভিন্ন তীর্থ ক্ষেত্র থেকে আনা ১০৮ কলস জল, দুধ, ডাবের জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবকে।

সেরা শিরোনাম

BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
Koustav Bagchi: কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget