এক্সপ্লোর

আটা কল থেকে রাতারাতি সল্টলেকের হোটেলের মালিক ! রেশন দুর্নীতিতে ইডির হানা বনগাঁয়

Ration Distribution Scam : বাকিবুরকে মডেল করে রেশন বণ্টন দুর্নীতির টাকা ছড়িয়েছিল হোটেল ব্যবসাতেও? সল্টলেকের হোটেলে ইডি-তল্লাশি।

সুজিত মণ্ডল, সমীরণ পাল, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে  (Ration Distribution Scam )অত্যন্ত সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ( ED )। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতস কাচের তলায় জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotipriya Mallik )। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি, কয়লাপাচার, গরুপাচার মামলার মতো, রেশন দুর্নীতি মামলাতেও এবার উঠে এসেছে এজেন্ট-যোগ! কেন্দ্রীয় এজেন্সির দাবি, দুর্নীতির কালো টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এজেন্টরা। ইডি সূত্রে দাবি, ইতিমধ্যে বাকিবুর-সহ বাজেয়াপ্ত মোবাইলগুলি খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। এছাড়া বাকিবুরকে জেরা করে উঠে আসছে নানা ব্য়ক্তির নাম। 

অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরে আটা কল ও আটা কলের দুই মালিকের বাড়িতেও হানা দিয়েছে ইডি।  এদিন সকালে কালুপুরে যশোর রোডের ধারে একটি আটা কল ও চাল কলে হানা দেন ED-র অফিসাররা। এরপর দুটি দলে ভাগ হয়ে কালুপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বনগাঁ পুরসভার কোড়ার বাগানে আটা কলের দুই মালিক মন্টু সাহা ও কালীদাস সাহার সাহার বাড়িতেও শুরু করেন তল্লাশি। কারা এই মন্টু সাহা ও কালীদাস সাহা ? এরা একদিকে আটা কলের মালিক, এরাই  আবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি আলিশান হোটেলের মালিক। 

ED সূত্রে দাবি, কালুপুরের রাধাকৃষ্ণ আটা কলে রেশনের গম আনা হত।  রেশন কেলেঙ্কারিতে এই আটা কল মালিকদের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখছে ED। এই দুই ব্যক্তির  সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলেও চলছে তল্লাশি। ২০২১ সালে হোটেলের মালিকানা এই তিনজনের হাতে আসে বলে ED-র দাবি।  ED-র দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানকে জেরা করে একাধিক রেশন ডিলার ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তার ভিত্তিতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। তবে কি, বাকিবুরকে মডেল করে রেশন বণ্টন দুর্নীতির টাকা ছড়িয়েছিল হোটেল ব্যবসাতেও? সল্টলেকের হোটেলে ইডি-তল্লাশি। 

রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে শনিবার নদিয়ার রানাঘাটের দুটি জায়গায় হানা দেয় ইডি (ED)। রানাঘাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডে চাল কল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানচালায় কেন্দ্রীয় সংস্থা। সকাল ৯টা নাগাদ ED-র ৮ জনের দল পৌঁছে যায় ব্যবসায়ীর বাড়িতে। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে এই চাল কল মালিক ও রেশন ডিলারের কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে ED। পাশাপাশি, রানাঘাটের ১ নম্বর ওয়ার্ডে সড়ক পাড়ায় রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও চলছে ED-র তল্লাশি।   

আরও পড়ুন :

আজও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, সোম থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন !

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget