এক্সপ্লোর

দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক, আজ থেকে বন্ধ রেশন দোকান

Ration Scam India: রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ডিলাররা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রেশন (Ration) ব্যবস্থা ভারতের (India) মতো তৃতীয় বিশ্বের দেশে একটি অন্যতম পরিকাঠামো। অথচ এখন এই নিয়েই উঠেছে ভুরি ভুরি দুর্নীতির (Ration Scam) অভিযোগ। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।              

এই প্রেক্ষাপটে, রেশন বণ্টনে সমস্যা নিয়ে দেশজুড়ে ১ জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন ডিলাররা। দেশজুড়ে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। গতকাল ছুটির দিন থাকায়, আজ থেকে বন্ধ রেশন দোকান। দেশজুড়ে প্রায় ৫ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যে ১৭ হাজারের বেশি রেশন দোকান বন্ধ। 

রেশন-পরিষেবা ব্যাহত হওয়ায় ৮০ কোটির বেশি গ্রাহকের ভোগান্তির আশঙ্কা। ন্যূনতম আয় সুনিশ্চিত-সহ কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছেন রেশন ডিলাররা। অভিযোগ, কেন্দ্র-রাজ্য দায় ঠেলাঠেলির জেরে তাঁরা ভুগছেন।

এর আগে ২৯ ডিসেম্বর, খাদ্য দফতরের সামনে ধর্না অবস্থান করেন রেশন ডিলাররা। এরপর ১৬ জানুয়ারি দিল্লিতে তাঁদের কর্মসূচি রয়েছে। ওই দিন সংসদ অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, 'আমাদের রেশন দোকানদারদের নূন্যতম আয়ের সুনিশ্চিত করা। আজকে ৯৫ টাকা কমিশন দিচ্ছেন, এবং বেআইনি ভাবে। সুপ্রিম কোর্টের তকমা লাগিয়ে, আমাদের জোর করে দুয়ারে রেশন করাচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ৯৫ টাকা কমিশন দিয়ে ৭ হাজার টাকা ফাইন। দোকানদারি করতে পারে? মানুষকে রেশন পুরো মাত্রায় দিতে দিচ্ছে না। মাল কম দিচ্ছে। কেউ শুনবার লোক নেই। অদ্ভূতভাবে খাদ্য দফতর চলছে। চোর চোর চোর। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি।'                                               

এদিকে, এই প্রেক্ষাপটে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'সব জায়গাতেই ধর্মঘট হচ্ছে। আন্দোলনকারীদের কথা কেউ শুনছেন না। ফলে বাধ্য হয়ে প্রতিবাদ চলছে। ভুগছেন সাধারণ মানুষ।' 

আরও পড়ুন, নতুন বছরে শনির মারাত্মক প্রভাব, কার ব্যাঙ্ক ব্যালেন্স ভরে উঠবে? দুর্ভোগ বাড়বে কার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
West Bengal News LIVE: 'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget