এক্সপ্লোর

Jyotipriyo Mallick: 'উনি কিংমেকার, মন্ত্রী না থাকলেও...', চিরকুটের ঘটনা টেনে জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতায় কী বলল ED ?

Enforcement Directorate : বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি।

প্রকাশ সিনহা, কলকাতা : একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ‍্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) রাজা না হলেও, রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।

রেশন-দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘কিংপিন ও কিংমেকার’ বলে উল্লেখ করল ইডি। মন্ত্রী পদে না-থাকলেও এখনও তিনি ক্ষমতাশালী, আদালতে দাবি করল কেন্দ্রীয় সংস্থা।

বুধবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। জামিনের বিরোধিতা করে ইডি-র আইনজীবী বলেন, একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’, যাঁরা সব সময় ক্ষমতাবান। জ‍্যোতিপ্রিয় মল্লিক ‘কিংমেকার’। মন্ত্রী না থাকলেও তিনি এখনও প্রভাবশালী ও ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। 

রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। ইডির দাবি, ওই সময়ে তারা একটি চিরকুট উদ্ধার করে। অভিযোগ, মেয়েকে হাসপাতালে বসে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়। ইডি সূত্রে খবর, তাতে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য লেখা ছিল। 

সেই প্রসঙ্গ তুলে ইডি-র আইনজীবী এদিন বলেন, জ‍্যোতিপ্রিয় মল্লিক এই মামলায় কিংপিন। রাজনৈতিক প্রভাবশালী ব‍্যক্তি। সুযোগ দেওয়া হলে উনি কী করতে পারেন, তা আমরা পিজি হাসপাতালের চিরকুটের ঘটনায় দেখেছি। জামিন পেলে প্রভাব খাটাবেন।

বিচারক প্রশ্ন করেন, উনি তো এখন আর মন্ত্রী নন, তাহলে কীভাবে প্রভাব খাটাবেন ? ইডি-র আইনজীবী বলেন, মন্ত্রী না হলেও আগের মতোই প্রভাবশালী ও ক্ষমতাবান জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি মামলায় ধৃত যাঁরা (পার্থ, বালু) মন্ত্রী নন, তাঁরা এখনও সমান প্রভাবশালী। এই মামলায় যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁরাই জ্যোতিপ্রিয়র দিকে আঙুল দেখিয়েছেন। 

মামলার পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে দুবাই যাওয়ার ঠিক আগে রেশন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget