এক্সপ্লোর

Jyotipriya Mallick: সল্টলেকের অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র অফিসে এবার ED-র হানা

ED Raid Jyotipriya's Office: রেশন বণ্টন দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর দফতরে গেল কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জেলে, তাঁর দফতরে হানা দিল ইডি (ED)। রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর দফতরে গেল কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central Force) নিয়ে সল্টলেকের অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে যান ইডি আধিকারিকরা (ED Officer)। খাদ্য দফতরের পর বন দফতরের মন্ত্রী হন জ্যোতিপ্রিয় মল্লিক। বন দফতরের অফিসে (Forest Department Office) খাদ্য দফতরের কোনও নথি পাওয়া যায় কি না, তার খোঁজে এদিন হানা দেয় ইডি (ED)। 

অপরদিকে, রেশন দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতেন। বিষয়টি তাঁর নলেজে ছিল! বয়ানে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সূত্রের খবর,  আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই দাবি করেছে ইডি। প্রশ্ন উঠছে, তাহলে কি সব জেনেবুঝেও চুপ করেছিলেন তিনি? 

খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতি নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে, সেরকম একাধিক অভিযোগ এসেছিল তাঁর কাছে। সূত্রের দাবি, ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এখানেই প্রশ্ন জোরাল হচ্ছে, তাহলে কি সব জেনেশুনেও কোনও ব্যবস্থা নেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী ?

ইডি সূত্রে দাবি, এ বিষয়ে রেশন দুর্নীতি মামলায় পুলিশের করা FIR-কে ঢাল করতে চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক।  আদালতে জমা দেওয়া রিপোর্টে গোটা বিষয়ে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে। ইডি সূত্রে দাবি, আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে,জেরার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, রেশন দুর্নীতি নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে তিনি কিছু জানতেন কিনা।

ইডি সূত্রে দাবি, তাতে সম্মতি জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, একাধিক অভিযোগ জমা পড়েছিল। বিষয়টা তাঁর জানা ছিল। ইডির অফিসাররা প্রশ্ন করেন, সব জানার পরও, তৎকালীন খাদ্যমন্ত্রী হিসেবে তিনি বা তাঁর খাদ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি কেন? ব্যবস্থা না নেওয়ার জন্য তাঁর ওপর কি কোনও চাপ ছিল?

আরও পড়ুন, সংসদকাণ্ডের তদন্তে ললিতের বাগুইআটির বাড়িতে তদন্তকারীরা

সূত্রের দাবি, উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, পুলিশ তদন্ত করছিল বলেই, খাদ্য দফতর আর কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু, রেশন দুর্নীতিতে পুলিশের তদন্ত নিয়েও ইতিমধ্য়েই বড়সড় প্রশ্ন উঠেছে। ২০১১ থেকে ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেইসময় রেশনে দুর্নীতির অভিযোগে নদিয়া, কলকাতার একাধিক থানায় FIR করা হয়। কিন্তু সূত্রের দাবি, ইডির তদন্তকারীরা মনে করেন, সেই তদন্ত ঠিকঠাক করে করা হয়নি। রেশন দুর্নীতির কোনও মাথাকে গ্রেফতারও করেনি পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget