এক্সপ্লোর

Ration Scam: বাজেয়াপ্ত মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ জ্য়োতিপ্রিয়র

Jyotipriyo Mullick Update: ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক।

কলকাতা: এবার ইডির (ED) জালে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। ইডি সূত্রে খবর, ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে ওই ফোন। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 

ইডির জালে মন্ত্রী: ২০ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুর ২টো নাগাদ বনমন্ত্রীকে আদালতে পেশ করা হয়।         

শুনানি পর্বে বনমন্ত্রীর কাছে বিচারক জানতে চান, শারীরিক বা মানসিক অত্যাচার করা হয়েছিল? উত্তরে জ্যোতিপ্রিয় জানান, না, কোন অত্যাচার করা হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রীও এর সঙ্গে যুক্ত বলে আদালতে দাবি করে। এদিন বনমন্ত্রী বিচারককে বলেন, “আমার বেশকিছু সমস্যা আছে, ইতিমধ্যেই পা ফুলতে শুরু করেছে, বিচারককে। রোজ ১০ হাজার স্টেপ হাঁটতে হয়, দয়া করে তার ব্যবস্থা করে দিন। আমার বাড়ির জামা কাপড় দরকার।                    

দুপক্ষের সওয়াল জবাব শুনে ৫ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশ শোনার পরই অজ্ঞান হয়ে পড়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মেয়ে মাথায় জল দেন। এরপর বিচারকের বাতানুকূল চেম্বারে নিয়ে যাওয়া হয় বনমন্ত্রীকে। পরিস্থিতি দেখে বিচারক নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বিচারক আরও নির্দেশ দেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুরু হবে ইডি হেফাজতের মেয়াদ।

আরও পড়ুন: Birbhum: ত্রয়োদশী তিথিতে ফুল্লরা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন, ভক্ত সমাগম লাভপুরে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার ১১ টি হাত ! ‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন’ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Durga Puja: মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
Dengue News: ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?
ডেঙ্গি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের, কী কী তথ্য জানাতে হবে ?

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget