এক্সপ্লোর

Birbhum: ত্রয়োদশী তিথিতে ফুল্লরা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন, ভক্ত সমাগম লাভপুরে

Phullara Temple: মনস্কামনা পূরণের আশায়। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন মন্দিরে পুজো দিতে। আয়োজন করা হয়েছে বিশেষ ভোগেরও। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দুর্গাপুজোর (Durga Puja 2023) পর বিশেষ পুজোর আয়োজন লাভপুরের ফুল্লরায়। প্রতি বছর ত্রয়োদশী তিথিতেই এই পুজোর আয়োজন করা হয়। এবছরও তার অন্যথা হল না। ৫১ পিঠের অন্যতম সতীপীঠ বীরভূমে লাভপুরের ফুল্লরা। এদিন সকাল থেকেই ভক্ত সমাগম। মনস্কামনা পূরণের আশায়। দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছেন মন্দিরে পুজো দিতে। আয়োজন করা হয়েছে বিশেষ ভোগেরও। 

কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরত্বে রয়েছে লাভপুর। বীরভূম জেলার এই অংশ প্রাচীনকালে অট্টহাস নামে পরিচিত ছিল। এই নাম থেকেই মনে পড়ে, চণ্ডীর ব্যাখ্যায় রয়েছে, অসুর নিধনে দেবীর আবির্ভাব হওয়ার পর তিনি অট্টহাসিতে আকাশ বিদীর্ণ করছেন। অশুভের নিধনে শুভ শক্তির জয়োল্লাস। লোকে বলে, বীরাচারীদের ভূমি বীরভূম। পঞ্চসতীপীঠের অন্যতম লাভপুরের ফুল্লরা দেবী। ‘অট্টহাসে ওষ্ঠ পাতো দেবী সা ফুল্লরা স্মৃতা। বিশ্বেশো ভৈরব স্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক।’ 

সতীর ওষ্ঠ পড়েছিল এই পীঠে
পীঠ নির্নয় তন্ত্র মতে, এখানে সতীর ওষ্ঠ পড়েছিল। পীঠ নির্নীত হওয়ার শর্ত অনুসারে এখানে কাদর বা কোপাই নদী উত্তর বাহিনী। স্থানীয়ভাবে এর নাম লা ঘাটা। বোলপুর থেকে লাভপুর যাওয়ার পথে ডানহাতে নতুন এই তোরণ নির্মীয় হয়েছে। সেখান থেকে কিলোমিটার খানেক ভিতরে ঢুকলে মূল মন্দির। মন্দির চত্বর খুব প্রশস্ত নয়। গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দির। জগমোহনে রয়েছে হাড়ি কাঠ। তবে এই মন্দির চত্বরের মধ্যে মূল তোরণের পাশের শিব মন্দিরটি সবচেয়ে পুরনো। নাটমন্দিরের পড়েই রয়েছে মায়ের ঘাট। ত্রয়োদশী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষ্যে ভক্তদের ঢল। সারাবছর এখানে দেবী দুর্গা রূপে পূজিত হয়ে থাকেন। তবে কালী পুজোয় দেবী দুর্গার পাশাপাশি মা কালী রূপে পুজো হয়ে থাকে মা ফুল্লরার। 

অন্যদিকে, আজ তারা মায়ের আবির্ভাব দিবস। আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব হয়। কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষে প্রতি বছর এইদিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ ভোর ৩টেয় গর্ভগৃহ থেকে তারা মায়ের মূর্তি বের করে বিরাম মঞ্চে তাঁর ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার মন্দিরের অভিমুখে পশ্চিমদিকে বসানো হয়। জীবিত কুণডু থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি।

আরও পড়ুন: Jyotipriyo Mullick : আপনাকে কি শারীরিকভাবে কেউ অত্যাচার করেছে ? উত্তরে কী বললেন জ্যোতিপ্রিয়

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget