এক্সপ্লোর

Rebel TMC MPs : 'রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের'

TMC News : লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮। তার মধ্যে আপাতত ১৯ জনই 'বিদ্রোহী'।

আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক : ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে লোকসভার ১৯ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের সইয়ের তালিকা। রবিবার ফের বৈঠকে বসতে চলেছেন তাঁরা। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তেমনটাই জানালেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। 

লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮। তার মধ্যে আপাতত ১৯ জনই 'বিদ্রোহী'। বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যখন 'INDI' জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে, ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদি সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই NDA-কে সমর্থন জানাতে আলাদা ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের দাবি, প্রথমে বিদ্রোহীদের চিঠিতে ১৪ জন সই করেন এবং পরবর্তীকালে বিদ্রোহীদের চিঠিতে সই করেন আরও ৫ জন সাংসদ। তাঁরা হলেন- মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "২০ জনের সংখ্যা যদি আরও বাড়ে, যে ১৯-২০টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরও বাড়ে আমি এতটুকু অবাক হব না। রাজ্যসভায় সংখ্যা আরও কমলে আমি এতটুকু অবাক হব না। কারণ, আমি জানি, কী পরিবেশে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন, 'লিবারেশন ফ্রম স্লেভারি'। ক্রীতদাসত্ব থেকে মুক্তি। কারণ, আমি তাঁর সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না।"

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "উল্টো দিকে কতজন আছে, গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছেন, সেটা গুনুন। কম হবে সংখ্যাটা, বেশি গুনুতে হবে না। কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ১-২জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে।"

কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া বলেন, "সম্ভবত আগামী রবিবার... মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে। যদিও এখনও চূড়ান্ত হয়নি। হতে পারে। যদি হয়, নিশ্চয়ই আমরা তার আগে জানব। হওয়ার একটা সম্ভাবনা আছে। আগামী রবিবার, তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদকে নিয়ে তিনি বসবেন।"    

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলের। ইতিমধ্যেই সেখানে ৩জন সাংসদ ইস্তফা দিয়েছেন। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার রাজ্য়সভার সাংসদ পদ ছাড়েন, প্রকাশ চিক বরাইক। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kunal Ghosh:
"মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরে ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে বের করে দিল", 'ঋতব্রত শিবির'কে আক্রমণ কুণাল ঘোষের
7th Pay Commission: প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
Advertisement

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget