এক্সপ্লোর

Recruitment Scam: ১৩ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ, কথা কাটাকাটিতে জড়ালেন কুন্তল-গোপাল?

Recruitment Case Update:নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা।

সুদীপ্ত আচার্য ও প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) একের পর এক নাম উঠে আসছিল। শান্তনু  বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের সঙ্গেই নাম উঠে এসেছিল গোপাল দলপতির। কিন্তু তারপরেই তাঁর খোঁজ মিলছিল না। পরে গোপাল নিজেই ইডির সঙ্গে যোগাযোগ করেন। তারপরে মঙ্গলবার প্রায় ১৩ ঘণ্টা ধরে নিয়োগ দুর্নীতি মামলায় ঘোপাল দলপতি ও তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করল ইডি। 

মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি-র (ED) দফতরে আসেন গোপাল ও তাপস। রাত ১টা ২০ নাগাদ দু’জনে বের হন। মঙ্গলবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কুন্তল ও গোপাল। কুন্তল ১৫ কোটি টাকা দেওয়ার দাবি করলেও, গোপাল তা অস্বীকার করেন। উল্টে জানতে চান কার সামনে টাকা দিয়েছেন কুন্তল? তার কোনও প্রমাণ রয়েছে কি না।

অভিযোগ অস্বীকার গোপালের:
জিজ্ঞাসাবাদের পর গোপাল দাবি করেন, তাপস মণ্ডলের সূত্রে যুব তৃণমূল নেতার সঙ্গে তাঁর পরিচয় হলেও, কুন্তলের ১৫ কোটি টাকার অভিযোগ সম্পর্কে কিছুই জানা নেই। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো আরেক যুব তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগের কথা অস্বীকার করেন গোপাল। পাশাপাশি, ইডি-র তরফে ৭ দিনের মধ্যে তাঁকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তি সংক্রান্ত নথি ও পুরনো মামলার সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছে বলে জানান গোপাল দলপতি। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল গতকাল ইডি-র জিজ্ঞাসাবাদের পর দাবি করেন, গোপাল দলপতি তাঁর গ্রামের ছেলে। কিন্তু ৪ বছর পর দেখা হয়েছে। তিহাড় জেল থেকে গোপালের ছাড়া পাওয়ার কথা কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে জেনে তিনিই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের কসবা গ্রামের বাড়িতে গিয়ে গোপালকে খুঁজে নিয়ে আসেন বলে দাবি করেন তাপস মণ্ডল। 

ফের শান্তনুকে তলব:
নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার তলব করেছে ইডি। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে বুধবারই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সূত্রেই যুব তৃণমূল নেতাকে ফের তলব করেছে ইডি। 

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতাকে চতুর্থবার তলব ইডির

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget