এক্সপ্লোর

Recruitment Scam: ইডি'র নথিতে অভিষেকের নাম! কার বয়ানে ভিত্তি?

ED Investigation: ইডি দাবি করেছে যে, অভিষেকের বার্তা পৌঁছে দিতেই, মানিক ভট্টাচার্যের কাছে যেতেন কালীঘাটের কাকু।

প্রকাশ সিনহা, কলকাতা: এবার, ইডির (ED)-র নথিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) তাপস মণ্ডলের বয়ানকে উদ্ধৃত করে ইডি দাবি করেছে যে, অভিষেকের বার্তা পৌঁছে দিতেই, মানিক ভট্টাচার্যের কাছে যেতেন কালীঘাটের কাকু। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও।

সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগের কথা ED-র নথিতে দাবি করা হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জুন মাসের ১৭ তারিখ, কলকাতার অফিস থেকে দিল্লিতে ED-র আদালতে এই নথি পাঠানো হয়। এখানেই সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ করা হয়েছে। তাপসকুমার মণ্ডলের বয়ানের ভিত্তিতে ED-র নথিতে দাবি করা হয়েছে যে, 

অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেই সময় যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন, তাঁর আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর খুব ঘনিষ্ঠও ছিলেন। সেই সময় সুজয়কৃষ্ণ ভদ্র তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অফিসে যেতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে। ED-র নথিতে আরও দাবি করা হয়েছে যে, জেরায় তাপসকুমার মণ্ডল জানিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রর খুবই ঘনিষ্ঠ ছিলেন কুন্তল ঘোষ। তাপস দাবি করেন, প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে বেআইনি ভাবে তোলা টাকা তিনি কুন্তল ঘোষকে দিয়েছিলেন, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কাকু ওরফে সান্টু কাকুকে দেওয়ার জন্য।

তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'ইডিকে প্রমাণ দিতে হবে। কোর্টে গিয়ে ইডি আষাঢ়ে গল্প শোনাচ্ছে, রাজনৈতিক বক্তব্যও রাখছে। ট্রায়াল কবে শুরু হবে।'

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'কালীঘাটের কাকু বলেছিল তিনি কর্মচারী। এখন দেখা যাচ্ছে তাঁর এত সম্পত্তি। তাহলে মনিবের কত? এখন মনিবের নাম উঠে আসছে দেখে উনি বিদেশে চলে গিয়েছেন।' তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিংয়ের অভিযোগ করেছেন তিনি।

এদিন নগর দায়রা আদালতে সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা সম্পর্কে রিপোর্ট দেয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এদিন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবি বলেন, 'আমরা বিদেশে যাওয়ার কথা বলছি না। আমরা ভারতের মধ্যে যে কোনও জায়গায় চিকিৎসা করানোর জন্য বলছি। কিছু দিনের জন্য যে কোনও শর্তে জামিন বা অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।' পাল্টা, ED-র আইনজীবী বলেন, 'মুখ্যমন্ত্রী SSKM-কে ভরসা করেন। যে কোনও অসুস্থতায় তিনি SSKM হাসপাতালে যান। হৃদযন্ত্র প্রতিস্থাপনে SSKM সব থেকে ভাল। সুজয়কৃষ্ণ যদি অপারেশন করাতে চান, তাহলে তো SSKM হাসপাতাল সেরা। ১৬ দিন তিনি প্যারোলে ছিলেন, তখন তো হার্টে কিছু হয়নি! একই রকম হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের সময়। তখন তাঁকে ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন সময় দেখা গেছে, রাজনৈতিক চাপে হাসপাতাল অন্য রকম রিপোর্ট তৈরি করে। এনিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণও আছে। সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থার বিষয়ে, দিল্লি AIIMS থেকে দ্বিতীয় মতামতের জন্য বোর্ড গঠন করা হোক।'

দু-পক্ষের সওয়াল-জবাব শুনে, জামিনের আবেদন খারিজ করে, আদালত জানিয়ে দেয় SSKM হাসপাতালেই হবে সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসা। নির্দেশ নামায় বিচারক বলেন, SSKM সুপার স্পেশালিটি হাসপাতাল। অনেক VIP চিকিৎসা করান। আশাকরি সেখানেই সুস্থ হবেন সুজয়কৃষ্ণ ভদ্র।

আরও পড়ুন: বোর্ড গঠনের জন্য বিরোধী দলের সদস্যকে অপহরণ! অভিযুক্ত তৃণমূল

সেরা শিরোনাম

বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget