এক্সপ্লোর

SSC Recruitment Scam: 'অযোগ্যদের কথা ভেবেই রায়..', চাকরি হারালেন এবার অনামিকাও

Anamika On HC: ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট, এবার চাকরি হারালেন পরেশ কন্যা ও ববিতা সরকারের পরবর্তী দাবিদার অনামিকা রায়ও, কী বলছেন অনামিকা ?

কলকাতা: ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বড় ধাক্কা রাজ্যের। ২৫ হাজার ৭৫৩জনের চাকরি বাতিল করল হাইকোর্ট (Calcutta High Court)। '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ', নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের। আর এবার পরেশ কন্যা ও ববিতা সরকারের জায়গায় চাকরি পেয়েও হারালেন অনামিকা রায়ও (Anamika Roy)।  

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল মন্ত্রী কন্যার

সাল ২০২২। নিয়োগ দুর্নীতি মামলায়, তখন পার্থ-সহ শাসকদলের একাধিক হেভিওয়েটরা বিদ্ধ। সেসময় হাইকোর্টের নির্দেশে (Calcutta High Court) রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল(Ankita Adhikari)। বাবার ক্ষমতা খাটিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল পরেশ কন্যার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেসময় অঙ্কিতাকে যাবতীয় বেতন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। এরপর অঙ্কিতার চাকরি যাওয়ার পর, আদালতের নির্দেশে সেই চাকরি দিয়ে দেওয়া হয়েছিল ববিতা সরকারকে। এবং পরেশ কন্যার বেতনও পেয়েছিলেন ববিতা। কিন্তু এখানেই শেষ হয়নি বিষয়টি। 

 দীর্ঘ লড়াই শেষে পরেশ কন্যার চাকরি পেয়েও, শেষ অবধি চাকরি হারান ববিতাও

মূলত, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর তৃণমূলে যোগদানের পরে, তাঁর মেয়ে অঙ্কিতা চাকরি পান কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে। নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে হাইকোর্টের নির্দেশে চাকরি যায় পরেশ-কন্যার। মেখলিগঞ্জের স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেন মামলাকারী ববিতা। ঐতিহাসিক রায়ের পর বছর ঘুরতে না ঘুরতেই ববিতার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কমিশনের নম্বর-বিভ্রাটের জেরে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত।

ববিতার সেই চাকরি পায় অনামিকা

হাইকোর্টের দ্বারস্থ হন, মেধা তালিকায় নাম থাকা, পরবর্তী দাবিদার, অনামিকা রায়। কাউন্সেলিংয়ের পরে, হাইকোর্ট অনামিকা রায়কে সুপারিশ পত্র দেওয়ার জন্য় নির্দেশ দেয়। কিন্তু, তারপরেও সমস্যা। ৪ মাসেও, অনামিকার পুলিশ ভেরিফিকেশন না হওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ডিরোজিও ভবন থেকে শিক্ষিকার নিয়োগপত্র হাতে পান অনামিকা। নতুন চাকরিতে যোগ দেন অনামিকা রায়। কিন্তু এবারও তা দীর্ঘতর হল না। অঙ্কিতা হয়ে ববিতা হয়ে পাওয়া চাকরি হারালেন এবার অনামিকাও।

আরও পড়ুন, ২০১৬ র পরীক্ষার্থী, এখন বয়সসীমা পেরিয়েছে? আর কি চাকরি হবে? জানিয়ে দিলেন আইনজীবী

যোগ্য প্রার্থীদের কথা ভাবা হল না : অনামিকা 

অনামিকা রায় বলেন, অনেকদিন থেকেই আদালতে মামলাটা চলছিল। আজকে অর্ডার হবে সেটা জানতাম।এটা আমি সবসময় ভেবেছি, যোগ্যদের কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না, এরমকই একটা রায় দেবে আদালত। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে। কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে, তাহলে কি বিচার ব্যবস্থার প্রতি যে আস্থাটা ছিল সেটা কি ভুল ? কারণ এইরকম একটা রায় কখনও আশা করিনি। যোগ্য প্রার্থীদের কথা কিন্তু কোনওভাবেই ভাবা হল না। শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই রায় দেওয়া হয়েছে। কোনওরকম গুরুত্ব এখানে তাহলে থাকল না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget