এক্সপ্লোর

SSC Recruitment Scam: ২০১৬ র পরীক্ষার্থী, এখন বয়সসীমা পেরিয়েছে? আর কি চাকরি হবে? জানিয়ে দিলেন আইনজীবী

West Bengal SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়, '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ'।

কলকাতা: ২০১৬-এ হয়েছিল নিয়োগ, ২০২৪-এ এসে সেই নিয়োগ 'দুর্নীতি'র পর্দাফাঁস। নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২০১৬ সালের SSC-র সম্পূর্ণ নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ C ও গ্রুপ D মিলিয়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হল। নিয়োগের দাবিতে গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে টানা ধর্না-আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। 

আদালতের এই রায়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে প্রশ্ন থাকছে কয়েকটি বিষয়ে।

এক, কবে নিয়োগ শুরু হবে? দুই, ২০২৪ এ নিয়োগে বয়স বাধা হয়ে দাঁড়াবে না তো? 

এই নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, 'তিনটে বিষয়কে সামনে রেখে রায় দেওয়া হয়েছে। এক, যারা নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিল তাঁদের চাকরি বাতিলের পাশাপাশি সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এসএসসি বা রাজ্য সরকার এটা বলতে পারেনি চাকরিপ্রাপকদের ডিটেলস এবং তাঁরা যোগ্য কি না সে বিষয়ে তথ্য দিতে পারেনি। আলাদা করাটাই আদালতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। ৩ মাসের মধ্যে নাইসা বাদে অন্য কোনও সংস্থাকে দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করাতে হবে। ৪ ক্যাটিগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগপত্র কীভাবে তা সিবিআই তদন্ত করে দেখবে। 

২০১৬ এর নিয়োগ ক্ষেত্রে ২০২৪ এ এসে বয়স কি বাধা হয়ে দাঁড়াতে পারে? 

এ প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, '২০১৬ সালে যারা পরীক্ষার্থী ছিল তাঁরা যদি সেই সময়ে বয়সসীমার মধ্যে থেকে থাকেন এবং যথার্থ প্রমাণ থাকে তাহলে অসুবিধা নেই। ২০২৪ এ এসে যদি তাঁদের বয়স পেরিয়েও যায় তাহলেও কোনও বাধা নেই। ২০১৬ সালের বয়স হিসেবেই এই নির্দেশ বলবৎ থাকবে।

হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?

নিয়োগ দুর্নীতি মামলার রায়ে কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়, '২০১৬-র সমস্ত নিয়োগই অবৈধ। মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ। ১২% সুদ-সহ মেয়াদ উত্তীর্ণদের বেতন ফেরতের নির্দেশ। ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধারের নির্দেশ। সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করতে হবে। টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের। ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়নের নির্দেশ।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget