এক্সপ্লোর

Suvendu Adhikari : 'যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন?' শুভেন্দুকে নিশানা জীবনকৃষ্ণর

Recruitment Scam : একমাস ধরে কি আর কোনও তদন্ত হয়নি? সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারকের।

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ধৃত জীবনকৃষ্ণ সাহার নিশানায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আলিপুর কোর্ট থেকে বেরনোর সময় ধৃত তৃণমূল বিধায়কের প্রশ্ন 'যাঁকে টিভিতে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন ? সেটা তদন্ত করুক। একধাপ এগিয়ে তাঁর খোঁচা, 'সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?' প্রিজন ভ্যানের বিতর থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর নামও করেন তিনি। 

আর প্রিজন ভ্যান থেকে নেমে লকআপে ঢোকার মুখে ধৃত তৃণমূল বিধায়কের (TMC MLA) আরও দাবি, 'ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ের ১ কিলোমিটার রাস্তা তৈরি করতে ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে না কেন ?' একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন কেন্দ্রীয় এজেেন্সিকে নিশানা করেন জীবনকৃষ্ণ সাহা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অপর ধৃত কুন্তল ঘোষ এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বহিষ্কৃত তৃণমূলের যুব নেতারও অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর ফোনের কল রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে না কেন ?

এদিকে, ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই (CBI)। 'তদন্তের অগ্রগতি কোথায়? একমাস আগে শেষ রিপোর্ট দিয়েছিলেন', একমাস ধরে কি আর কোনও তদন্ত হয়নি? সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। জেলে একজন বন্দিকে রাখতে সরকারের কত খরচ হয় জানেন ? সিবিআইয়ের আইনজীবীকে (Lawyer) প্রশ্ন বিচারকের । 

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ই এপ্রিল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার আন্দিতে, নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই সময়ই প্রমাণ লোপাটের জন্য়, নিজের ২টি মোবাইলই তিনি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর ৬৭ ঘণ্টার নাটকীয় টানাপোড়েন। পুকুর ছেঁচে ২ টি মোবাইল ফোনই উদ্ধার করা হয়। সিবিআই সূত্রে খবর, সেই ফোন থেকে উদ্ধার হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ চ্য়াট। যেখানে চাকরিপ্রার্থীর সঙ্গে সরাসরি টাকার লেনদেন নিয়ে কথা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।                  

 

আরও পড়ুন- 'সম্পূর্ণ মিথ্যা', লাদাখ-ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী', বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য
'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু অধিকারী', বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
Train Derailment: বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে
বহরমপুরে ট্রেন দুর্ঘটনার পর এবার হলদিয়ায় লাইনচ্যুত মালগাড়ি, পরপর রেল দুর্ঘটনা রাজ্যে

ভিডিও

Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget