এক্সপ্লোর

Job Scam: পুকুর ছেঁচে উদ্ধার ফোন! আরও একটি ফোনের খোঁজে তল্লাশি

Phone Recovered: নিজের বাড়িতেই নজরবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

অনির্বাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: অবশেষে পুকুর ছেঁচে উদ্ধার জীবনকৃষ্ণর একটি মোবাইল ফোন। আরও একটি ফোনের খোঁজে চলছে তল্লাশি। ৩৩ ঘণ্টা ধরে পুকুর থেকে জল তোলার পর উদ্ধার তৃণমূল বিধায়কের মোবাইল ফোন। শুক্রবার বিকেল ৫টায় পুকুরে মোবাইল ফোন ছুড়ে ফেলেন জীবনকৃষ্ণ, দাবি সিবিআইয়ের। নিজের বাড়িতেই নজরবন্দি বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

বিবৃতি দিয়ে সিবিআই দাবি করেছে, 'জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার নিয়োগ-দুর্নীতির নথি সহ ৫টি ব্যাগ, ব্যাগ থেকে উদ্ধার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি, চাকরিপ্রার্থীদের ছবি-সহ তালিকা উদ্ধার, মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড। কার থেকে কত টাকা, ব্যাগে মিলেছে সেই সংক্রান্ত হিসেবের তালিকা। সিবিআই হানার খবর পেয়ে আগেভাগে নথি লোপাটের চেষ্টা জীবনকৃষ্ণর।' কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, 'কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, মধ্যস্থতার ভূমিকা পালন করতেন জীবনকৃষ্ণ, গোপাল, বিভাসরা। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও কলকাতার ৬ জায়গায় তল্লাশি। অভিযুক্তরা ২০১৬-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ।'

নজরবন্দি বিধায়ক:
নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার আন্দির বাড়িতে নজরবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ ভোর সোয়া ৪টে নাগাদ সিবিআইয়ের আরও একটি দল পৌঁছয় তৃণমূল বিধায়কের বাড়িতে। সিবিআই সূত্রে খবর, গতকাল জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল ৫টা নাগাদ নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ। শ্যালো পাম্প এনে রাত সাড়ে ১০টা থেকে পুকুর ছেঁচে জোড়া ফোনের খোঁজে শুরু হয় তল্লাশি। সকালে আরও দুটি পাম্প এনে জল তোলার কাজ চলছে। সকালে বিধায়ককে নিয়ে গতকাল তাঁর বাড়ির আমবাগানেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। মোবাইলের হদিশ পেতে সকাল সোয়া ৮টায় আনা হয় কমপ্যাক্ট স্ক্যান ডিভাইস। সকাল সোয়া ৯টা নাগাদ পুকুরে নেমে তল্লাশি শুরু করেন পাম্প কর্মীরা। এদিকে সিবিআই সূত্রে খবর বিধায়কের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি ও জমি সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছে। 

সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জনের মুখে উঠে এসেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সেই সূত্রে গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ দুটি গাড়িতে বিধায়কের আন্দির বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের ৬ জনের দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও হানা দেয় সিবিআই। শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান দুপুর আড়াইটে নাগাদ শেষ হলেও, বিধায়কের বাড়িতে রাতভর ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নয়, চাকরিপ্রার্থীদের নামও সুপারিশ করতেন তিনি। বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: নববর্ষে সরকারি কর্মীদের মমতার শুভেচ্ছাবার্তা, মেসেজ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

News Live Updates: নেপালে জল 'প্রলয়', লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
নেপালে জল 'প্রলয়', লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Sukanta Majumdar: পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন,
পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন, "কোনও তথ্য নেই"
BJP News: বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
Municipal Corporation Election: কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget