এক্সপ্লোর

Mamata Banerjee: নববর্ষে সরকারি কর্মীদের মমতার শুভেচ্ছাবার্তা, মেসেজ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

Mamata Banerjee Message: প্রতিবছরই মুখ্যমন্ত্রীর তরফে রাজ্য সরকারি কর্মীদের কাছে পৌঁছে যায় নববর্ষের শুভেচ্ছাবার্তা। কিন্তু এবারের নববর্ষটা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের কাছে একেবারে আলাদা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নববর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এসএমএসে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। কিন্তু সেই শুভেচ্ছাবার্তা গ্রহণই করলেন না ডিএর দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা। নববর্ষের দিনেও শহিদ মিনারের ধরনামঞ্চ থেকে বকেয়া ডিএর দাবিতে অনড় তাঁরা।                                                             

প্রতিবছরই মুখ্যমন্ত্রীর তরফে রাজ্য সরকারি কর্মীদের কাছে পৌঁছে যায় নববর্ষের শুভেচ্ছাবার্তা। ফোনে যায় মেসেজ। কিন্তু এবারের নববর্ষটা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের কাছে একেবারে আলাদা। বকেয়া ডিএ-র দাবিতে ধরনা, আন্দোলনের আবহে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা গ্রহণ করলেন না সরকারি কর্মচারীরা। 

সংগ্রামী যৌথ মঞ্চর ডিএ আন্দোলনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, 'আমরা এই শুভেচ্ছা প্রত্যাখ্যান করছি। জুতো মেরে গরু দান।' 

কয়েকদিন আগেই রাজ্য সরকারকে কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৭ এপ্রিলের মধ্য়ে মুখ্যসচিব, অর্থসচিব সহ পদাধিকারীদের, কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ১৫ এপ্রিল পেরিয়ে গেলেও এখনও কোনও আলোচনায় বসার আহ্বান জানায়নি রাজ্য সরকার।

আরও পড়ুন, বর্ধমানের জাগ্রত দেবী তিনি, এই সর্বমঙ্গলা মন্দিরেই পুজো দিয়ে বছর শুরু করেন বর্ধমানবাসী

এর মধ্যেই গত সপ্তাহে দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি পালন করে এসেছেন যৌথ সংগ্রামী মঞ্চের প্রায় ৫০০ জন সদস্য। নিজেদের দাবি আদায়ে ধর্নার পাশাপাশি, তাঁরা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে স্মারকলিপিও।                           

কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে চলছে DA-ধর্না। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া DA-এ ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এত কম সময়ে রাষ্ট্রপতি-সাক্ষাতের সময় পাওয়া সম্ভব নয়। তাই ই-মেল করে ডেপুটেশন দেওয়া হবে।আজ উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে DA-আন্দোলনকারীদের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাইরে থাকায়, তাঁর মন্ত্রকেও ডেপুটেশন জমা দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে রয়েছেন, তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের আজ যন্তর মন্তরের ধর্না-মঞ্চে আসার কথা রয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে।  

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget