এক্সপ্লোর

Recruitment Scam : ১৬ কোটি টাকা তুলেছিলেন কুন্তল' দাবি ইডির, তার থেকে কত পেয়েছিলেন পার্থ ?

ED র দাবি, শুধুমাত্র ১০ জন এজেন্টের মাধ্যমেই, চাকরির দেওয়ার নামে ১৬ কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ।

সুকান্ত মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ, কলকাতা : ১০ জন এজেন্টের মাধ্যমে ১৬ কোটি টাকা তুলেছিলেন নিয়োগ দুর্নীতিতে ( Recruitment Scam ) ধৃত কুন্তল ঘোষ ( Kuntal Ghosh ) ! সেই টাকা প্রথমে যুব তৃণমূলের রাজ্য সম্পাদকের কাছে গেলেও, পরে তার একটা ভাগ যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  কাছে। শুক্রবার একেবারে আদালতে দাঁড়িয়ে, এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন ইডির বিশেষ আদালতে তোলা হয়, কুন্তল ঘোষকে। ইডির ( ED )  আইনজীবী দাবি করেন, ১০ জন এজেন্টের বয়ান নেওয়া হয়েছে।

তাঁরা জানিয়েছেন, ২০০ জন প্রার্থীর থেকে টাকা তুলে দিয়েছেন কুন্তল ঘোষকে। মোট ১৬ কোটি টাকা দেওয়া হয়েছিল। 
২০০ জন প্রার্থীর প্রত্য়েকের থেকে ৮ লক্ষ টাকা নেন কুন্তল ঘোষ। ইডির আইনজীবীর দাবি, এই টাকার একটা ভাগ গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। 

'১৬ কোটি টাকা তুলেছিলেন কুন্তল, টাকার ভাগ গেছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের কাছে' আদালতে দাবি ED'র। শুক্রবার কুন্তলের জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী বলেন, ' বিএড, ডিএল এড কলেজের অনুমোদনের জন্যও টাকা নেওয়া হয়। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যর প্রভাবকে কাজে লাগানো হয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হলেও, আপার প্রাইমারি, নবম-দশমে নিয়োগের ক্ষেত্রেও টাকা তুলেছিল কুন্তল ঘোষ। ইডির আইনজীবী বলেন, তাঁর একটি অ্যাকাউন্টে যে সাড়ে ৬ কোটি টাকা পাওয়া গেছে, সেটার উৎস নিয়েও কোনও সদুত্তর দিতে পারেননি কুন্তল ঘোষ।

একথা শুনে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান বিচারক। অন্য়দিকে, কুন্তল ঘোষের আইনজীবী সওয়াল করেন, ইডি আজ পর্যন্ত কুন্তলের বাড়ি থেকে একটা টাকাও উদ্ধার করতে পারেনি। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের কী যোগ রয়েছে, সেটাও এখনও স্পষ্ট করে বলতে পারেনি ইডি।

কুন্তল ঘোষের বিএড কলেজ আছে, ব্যবসা রয়েছে। সেগুলোই তাঁর সোর্স অফ ইনকাম। এক্ষেত্রে কোনও দুর্নীতি হলে সেটা আয়কর দফতরের আওতায় পড়বে। ইডির নয়। এদিন তদন্তকারী অফিসারের থেকে কেস ডায়েরি চান বিচারক। সেটি খতিয়ে দেখে, কুন্তল ঘোষকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিন আদালতে ঢোকার সময় খুঁড়িয়ে হাঁটছিলেন কুন্তল ঘোষ। বিচারক এ নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, বৃহস্পতিবার তাঁর ১০৪ জ্বর ছিল। শৌচালয়ে যেতে গিয়ে পড়ে গেছেন।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget