এক্সপ্লোর

Manik Bhattacharya : 'আইন কলেজের অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না?' মানিক ভট্টাচার্যকে কোর্টে বিচারকের ধমক

Recruitment Scam : শেষ অবধি মানিক ভট্টাচার্যকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অর্থাৎ আগামী প্রায় ২ মাস প্রেসিডেন্সি জেলেই কাটাতে হবে তৃণমূল বিধায়ককে।

কলকাতা : মানিক ভট্টাচার্যকে কোর্টে বিচারকের ধমক। 'আইন কলেজের একজন অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না?' বলেই মন্তব্য করেন বিচারক।এদিন আদালতে মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) আইনজীবী বলেন, আমার মক্কেল কিছু বলতে চান। তখন বিচারক বলেন, আমরা সবাই আইনের ছাত্র। শুনেছি উনি আইন কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার নিশ্চই জানেন, একবার আইনজীবী নিয়োগ করলে আর আদালতে নিজে বলা যায় না। কোর্টের ডেকোরাম তো জানা উচিত।

এরপর, মানিক ভট্টাচার্য বলেন, আমি আর্টিকল ২১ ব্যবহার করতে চাই। তখন বিচারক বলেন, আর্টিকল ২১-এর জন্য হাইকোর্টে যেতে হয়। তখন মানিক ভট্টাচার্য বলেন, একটি কথা বলতে চাই। এর বিরোধিতা করে ED-র আইনজীবী বলেন, ওনার ভাই হীরালাল ভট্টাচার্য। অনেকগুলি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাঁর নামেও অ্যাকাউন্ট আছে। উনি (হীরালাল ভট্টাচার্য) জানিয়েছেন যে, আমার দুর্ভাগ্য আমি মানিক ভট্টাচার্যর দাদা। জোর করে অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। একজন বাবার কর্তব্য তাঁর স্ত্রী ও ছেলেকে রক্ষা করা। মানিক ভট্টাচার্যর জন্য তাঁর স্ত্রী ও ছেলে জেলে রয়েছেন। জামিনের আবেদনের বিরোধিতা করছি।

শুনানি শেষে বিচারক মানিক ভট্টাচার্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আইন কলেজের প্রিন্সিপালকে বলে দেবেন আর্টিকল ২১-এর জন্য হাইকোর্ট যেতে। শেষ অবধি মানিক ভট্টাচার্যকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অর্থাৎ আগামী প্রায় ২ মাস প্রেসিডেন্সি জেলেই কাটাতে হবে তৃণমূল বিধায়ককে।

প্রসঙ্গত, এবার ED-র স্ক্যানারে ২০১২-র TET-ও। ধৃত কুন্তল ঘোষের বয়ান থেকে জানা গেছে যে, ২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, তাঁদের থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। গোটা বিষয়টা জানতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। এরইমধ্য়ে একাধিক পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির চাঞ্চল্য়কর অভিয়োগ উঠেছে !

এর পাশাপাশি, ED-র আইনজীবী এদিন আদালতে দাবি করেন, মানিক ভট্টাচার্য গোটা পরিবারকে নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। কার্যত বিশ্বভ্রমণ করেছেন। কিন্তু ব্যাঙ্ক থেকে এক টাকাও খরচ হয়নি। মনে করা হচ্ছে, নিয়োগ দুর্নীতির টাকা দিয়েই এই বিদেশ ভ্রমণ করেছেন মানিক ভট্টাচার্য। ২০১৪-র TET-এর বিষয়টা ED-র তদন্ত করার কথা। সেই মামলায় মানিক ভট্টাচার্য হেফাজতে রয়েছেন। এখন তারা TET ২০১২-র কথা বলছেন। যেটা সবে সামনে এসেছে। ED বলছে কুন্তল এবং অয়ন ২০১২-র TET-এর পরীক্ষার্থীদের বেআইনিভাবে চাকরি দিয়েছেন।

আরও পড়ুন- চাকরি বিক্রির দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ ? রুপোলি জগতে পা রেখেছিলেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

 

 



সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget