এক্সপ্লোর

Partha Chatterjee: আংটি বিতর্কের জের, আজ 'অলঙ্কারহীন' পার্থকে আদালতে পেশ

Partha on Recruitment Scam: আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে । গতবারের বিতর্কের পর আজ পার্থ চট্টোপাধ্য়ায়ের গায়ে নেই কোনও অলঙ্কার।

কলকাতা: আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গতবারের বিতর্কের পর আজ পার্থ চট্টোপাধ্য়ায়ের গায়ে নেই কোনও অলঙ্কার। সুবীরেশ ভট্টাচার্য-সহ ৬ জনকে আজ ফের পেশ করা হবে আদালতে (Court)। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরে সিবিআইয়ের (CBI)বিশেষ আদালতে পেশ।

নতুন কী তথ্য উঠে এসেছে ?

সূত্রের খবর, গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ, সুবীরেশ-সহ ৭ জনেরই জামিনের বিরোধিতা করা হবে। আগের দিন আলিপুরের সিবিআই আদালতে গ্রুপ সি মামলার শুনানি হয়নি। মূলত, সম্প্রতি,  পার্থকে প্রশ্নের মুখে ফেলছিল তার আংটি । প্রাক্তন শিক্ষামন্ত্রী ( Former education Minister )  জেলের ভিতরে অলঙ্কার পরে আছেন কীভাবে ? তাই নিয়ে আদালতে প্রশ্ন উঠেছিল। বিচারকের সামনে এই সওয়াল করলেন ইডির আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) কতটা প্রভাবশালী ? তা তাঁর জেলের মধ্যে আংটি পরা থেকেই বোঝা যাচ্ছে, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। 

আঙুলে জ্বলজ্বল করছে আংটি

শুনানির শুরুতেই সেদিন, ED-র আইনজীবী বিচারকে উদ্দেশে বলেছিলেন, আপনি পার্থ চট্টোপাধ্য়ায়ের দুটো হাত দেখুন। ভার্চুয়ালি হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর ইডির আইনজীবী আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়ের ৩টি ছবি পেশ করেন। সেখানে দেখা যাচ্ছে, পার্থর একটি হাতের ২ টি আঙুলে, আরেকটি হাতের একটি আঙুলে জ্বলজ্বল করছে আংটি। এই ছবি দেখিয়ে ইডি-র আইনজীবী বলেন, জেলের কোনও নিয়ম মানছেন না পার্থ চট্টোপাধ্য়ায়।

'কোনও বন্দি কোনও অলঙ্কার পরতে পারেন না'

ইডি-র আইনজীবী ভার্চুয়াল শুনানির সময় সওয়াল করেছিলেন , 'জেল ম্যানুয়াল বলছে, কোনও বন্দি কোনও অলঙ্কার পরতে পারেন না'। তিনি আরও বলেন, ' নিয়ম অনুযায়ী জেলে ঢোকার সময় সমস্ত অলঙ্কার খুলে যেতে হয়। দেখুন, আলিপুর কোর্টে তোলার সময় পার্থর হাতে কী রয়েছে ? জেলের নিয়ম ভেঙেছেন তিনি। '

আরও পড়ুন, অপরূপার প্যাডে 'বেআইনি নিয়োগ' ? মামলার অনুমতি হাইকোর্টের

'জেলের বিধি ভাঙছেন পার্থ'

তা শুনে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাত দেখতে চেয়েছিলেন বিচারক, খবর সূত্রের। ইডি-র আইনজীবী দাবি করেছিলেন, এটা জেল ম্যানুয়ালের পরিপন্থী। কী করে জেলের ভিতরে আংটি পরে রয়েছেন পার্থ? প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। তাঁর সওয়াল, 'এতদিন হেফাজতে থাকার পরেও, জেলের বিধি ভাঙছেন পার্থ'।           

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget