এক্সপ্লোর

Recruitment Scam :'জাল সার্টিফিকেট বানিয়ে হাতেখড়ি!' নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ককে নিয়ে কী বলছেন প্রতিবেশীরা ?

TMC MLA : অবৈধ কাজের বিনিময়ে টাকা নিতেন জীবন। পরবর্তীকালে রাজনীতিতে আসার পর দুর্নীতির কলেবরও বাড়তে থাকে।

সন্দীপ সরকার, বড়ঞা : জীবন মোটেই সুবিধের লোক ছিলেন না। বলছেন তাঁর প্রতিবেশী থেকে গৃহশিক্ষক। প্রথমে বিশেষভাবে সক্ষমদের জন্য জাল সার্টিফিকেট বানানো। ওই সার্টিফিকেট দিয়ে অনেকে অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। পরবর্তীকালে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। চাঞ্চল্য়কর দাবি করেছেন জীবনের প্রতিবেশী।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাজার থেকে অযোগ্য প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তুলেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ! এমনই অভিযোগ। আর এই প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাঁর প্রতিবেশীরাও। জীবনকৃষ্ণ সাহার প্রতিবেশী দর্শনগৌরাঙ্গ মণ্ডল বলেন, প্রথমদিকে শুরু করেছিল ওই সার্টিফিকেট (বিশেষভাবে সক্ষমদের জন্য) জোগাড় করে দিতেন। ওই সার্টিফিকেটের জন্য পয়সা নিতেন অল্প করে। তখন কম পয়সা নিতেন, সেই বিশেষভাবে সক্ষমরা চাকরিও পেতেন। ওইখান থেকেই শুরু হয়।

কেউ তাঁকে বেড়ে উঠতে দেখেছেন। কেউ আবার নিজে হাতে বড় করেছেন। শিক্ষক থেকে প্রতিবেশী, বেশিরভাগেরই এক কথা। জীবন মোটেই 'সুবোধ বালক' নন। জীবনকৃষ্ণের প্রতিবেশীর দাবি, তৃণমূল বিধায়কের দুর্নীতির হাতেখড়ি অনেক আগেই। প্রথমে জাল সার্টিফিকেট বানানো। সেই সার্টিফিকেট দিয়ে বেআইনিভাবে চাকরি। এই অবৈধ কাজের বিনিময়ে টাকা নিতেন জীবন। পরবর্তীকালে রাজনীতিতে আসার পর দুর্নীতির কলেবরও বাড়তে থাকে।

দর্শনগৌরাঙ্গ মণ্ডল বলেন, কত পুলিশ অফিসার এসে ধর্না দিয়ে পড়ে থাকতেন জীবন সাহার কাছে চাকরির জন্য। কত পুলিশ অফিসার এসে বসে থাকতেন যে, আমার ছেলের চাকরি করে দিন। জানে না ? পশ্চিমবঙ্গ সরকার জানে না বললেই হবে ? আমাদের আত্মীয়স্বজন এসেছেন। আমি বললাম ভাই, তোমার পয়সা, তুমি মরবে। থাকলে তোমার ব্যাটা চাকরি করবে, আমি জানি না। '১৪-'১৫ সাল থেকে যোগাযোগ করেছে, তখন প্রাইমারি ছিল ৯ থেকে ১০ লাখ। নবম-দশম ছিল ১৬-১৭। আর, আপার প্রাইমারি ছিল ১৩-১৪।

শিক্ষক... তাঁর হাতেই গড়ে ওঠে ছাত্রদের স্বভাব-চরিত্র। কিন্তু ছাত্র জীবনের চরিত্র যে সৎভাবে গড়ে ওঠেনি, তার প্রমাণ তাঁর শিক্ষকের কথাতেই। ধৃত জীবনকৃষ্ণ সাহার গৃহশিক্ষক আনন্দকানন মণ্ডল বলেন, "আমি ছেলে পড়াই। তা আমার সামনে একটা ভাল ছাত্র ঘুরে বেড়াবে, চাকরি পাবে না, আর একটা খারাপ ছাত্র সামনে পয়সা দিয়ে চাকরি পাবে, তখন ভাল ছাত্রটা ভাববে পরীক্ষা দিয়ে আর চাকরি পাব না, অতএব আমাকে যোগাযোগ করতেই হবে।"

অভিযোগ, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি গ্রেফতার হতেই, তাঁর শ্য়ালক নিতাই সাহা যে স্কুলের শিক্ষক, সেই পিয়ারাপুর প্রাথমিক বিদ্যালয়ের অফিসে বাড়তি একটি তালা ঝুলিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। যাতে কোনওভাবে কোনও নথি লোপাট হতে না পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget