এক্সপ্লোর

Smuggling: বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের চেষ্টা, কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও ৩

Kolkata Airport : লাল চন্দনকাঠ এভাবে কলকাতা দিয়ে পাচারের ছক প্রায় নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ। নেপথ্যে বড়সড় চক্র বলে অনুমান।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ (Police)। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে হাতেনাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল NSCBIA থানা। পুলিশ সূত্রে খবর, দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দনকাঠ পাচারের পরিকল্পনা ছিল। ৭টি ব্য়াগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ কেজি লাল চন্দনকাঠ। ধৃত তিনজনই খিদিরপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এদিন লাগেজ স্ক্যানিংয়ের সময় ব্যাগগুলিতে কাঠ দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। চন্দনকাঠ (Sandelwood) পাচারের রুট মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য়। এ রাজ্যে উত্তরবঙ্গ দিয়েই মূলত কাঠ পাচার হয়। লাল চন্দনকাঠ এভাবে কলকাতা দিয়ে পাচারের ছক প্রায় নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ। নেপথ্যে বড়সড় চক্র বলে অনুমান।

কিছুদিন আগে হুগলির ডানকুনি থেকে আটক করা হয়েছিল বিপুল পরিমাণে চন্দন কাঠ। লরিতে প্রায় ৬ টন চন্দন কাঠ পাচার হচ্ছিল সেবার। লরিটিতে আমের বস্তা রাখা ছিল। সেই বস্তা সরাতেই বেরিয়ে আসে চন্দন কাঠ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছিল, লরিটি কর্ণাটক থেকে আসছিল। ডানকুনি দিল্লি রোডের পাশে একটি গোডাউনে লরি থেকে চন্দন কাঠ নামানো হচ্ছিল। ডানকুনি থানা খবর পেয়ে সেখানে হানা দিয়েছিল।

এদিকে, গত বছর পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডিতে বন দফতরের কার্যালয় চত্বর থেকে চুরি হয়ে যায় চন্দন গাছ। প্রতিবাদে ফরেস্ট বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা (Locals Agitation)। পড়ে ছিল শুধু গোড়া। রাতারাতি উধাও হয়ে গিয়েছিল লক্ষাধিক টাকার সুগন্ধী চন্দন গাছ। বনদফতরের অফিস-চত্বর থেকেই গোটা চন্দন গাছ মুড়িয়ে কেটে নিয়ে যায় কেউ বা কারা ! পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বনদফতরের নাকের ডগায় গাছ চুরির অভিযোগ ঘিরে তুলকালাম হয়েছিল।

                                                                                                              

আরও পড়ুন- হঠাৎ ব্যথা, তারপর নষ্ট হয়ে গেল চোখ ! ডেঙ্গি ঘিরে নতুন উদ্বেগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget