এক্সপ্লোর

Regent Park 'Robbery' :জামাইবাবুর সঙ্গে ষড় ! নিজেই গয়না চুরি করে 'ডাকাতির গপ্পো', রিজেন্ট পার্কে গ্রেফতার অভিযোগকারিণীই

Kolkata News : সম্ভবত একটু কাঁচা থেকে গিয়েছিল গল্পের ভিত। আর সেই ফাঁকেই ধরা পড়ে গেলেন স্বয়ং অভিযোগকারিণী।

 

আবির দত্ত, কলকাতা : মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি। মাথায় আঘাত। আতঙ্কে-ত্রাসে বুঁজে আসা গলা। কলকাতার রিজেন্ট পার্কের ডাকাতির অভিযোগের বর্ণনা ছিল হাড়হিম করা। কলকাতায় একের পর এক লুঠের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায় নাগরিকদের নিরাপত্তা। কিন্তু ২৪ ঘণ্টা পের হতে না হতেই দেখা গেল পুরোটাই 'সাজানো'। টানটান ক্রাইম থ্রিলারের ধাঁচে গল্প ফেঁদেছিলেন গৃহকর্ত্রী। কিন্তু সম্ভবত একটু কাঁচা থেকে গিয়েছিল গল্পের ভিত। আর সেই ফাঁকেই ধরা পড়ে গেলেন স্বয়ং অভিযোগকারিণী।

জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, সোনার গয়না হাতাতে গৃহকর্ত্রী নিজেই ডাকাতির সাজানো অভিযোগ সাজিয়েছিলেন। কিন্তু পুলিশ তদন্ত এগোতেই বেশ কিছু ফাঁক খুঁজে পান। এতবড় ডাকাতির ঘটনা, তাও আবার ভর সন্ধেবেলায়, অথচ কোনও সিসিটিভি ক্যামেরাতেই কোনও  ফুটেজ নেই ! এখন যে কোনও অপরাধের কিনারা করতেই পুলিশ সাহায্য নেয় এলাকায় সিসিটিভি ফুটেজের। সেই সূত্র ধরে এগোতে গিয়েই লাগে খটকা। অভিযোগকারিণীর উত্তরে ধরা পড়ে বড় ফাঁক। 

এভাবেই মিথ্যা অভিযোগের পর্দাফাঁস করে কলকাতা পুলিশ। রিজেন্ট পার্কে লুঠপাটের অভিযোগ সংক্রান্ত ঘটনায় গ্রেফতার করা হয় খোদ অভিযোগকারী মহিলাকেই । সেই  সঙ্গে  গ্রেফতার করা হয়েছে তাঁর জামাইবাবুকেও। পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গপ্পো ফেঁদেছিলেন ম্যুর অ্যাভিনিউর বাসিন্দা সোনালি বিশ্বাস। গত কয়েকমাস ধরেই আলমারি থেকে বাড়ির গয়না সরাচ্ছিলেন তাঁরা। তারপর নিজেদের চুরি ঢাকতেই ডাকাতির গপ্পো ফাঁদা, ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদে সেকথা স্বীকারও করেছেন অভিযোগকারিণী। জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে দেড়শো গ্রামের সোনার গয়না সরিয়ে ফেলেছেন মহিলা। তা খোয়া গেছে প্রমাণ করতেই ডাকাতির গপ্পো ফাঁদেন তিনি।  পুলিশ সূত্রে খবর, কোনও একজন আত্মীয় সঙ্গে তাঁর কয়েক লক্ষ টাকার লেনদেন সংক্রান্ত বিষয়েও টানাপোড়েন চলছিল। 

সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে, থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী।  তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা। 
পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দরজা দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। ছাদ দিয়েও কেউ ঘরে ঢোকেনি। তাতেই সন্দেহ বেড়ে যায় তদন্তকারীদের। অভিযোগকারী মহিলার জামাইবাবু রাজা নাগকেও গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন : হাওড়া, শালিমার থেকে বাতিল গুচ্ছ গুচ্ছ দূরপাল্লার ট্রেন ! ভেস্তে যেতে পারে বেড়ানোর প্ল্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget