এক্সপ্লোর

Nadia: বারবার হুমকি, অপহরণের অভিযোগ! আরও ৭০ জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: এই ৭০ জন জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন, রানাঘাটের দত্তফুলিয়া, বাবলা এবং বাগঞ্চারা গ্রাম পঞ্চায়েতের ৩৭ জন জয়ী বিজেপি প্রার্থী।

সৌভিক মজুমদার, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মথুরাপুরের পর এবার নদিয়ার (Nadia) ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট K(olkata High Court) । বলা হয়েছে, বোর্ড গঠনের আগে পর্যন্ত নিরাপত্তা দিতে হবে। 

বারবার সন্ত্রাস, হুমকি, অপহরণের মতো ভয়ঙ্কর অভিযোগ! এবার, নদিয়ার (Nadia) ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)! এই ৭০ জন জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন, রানাঘাটের দত্তফুলিয়া, বাবলা এবং বাগঞ্চারা গ্রাম পঞ্চায়েতের ৩৭ জন জয়ী বিজেপি প্রার্থী (BJP Candidate)। নদিয়ার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতের ৯ জন বিরোধী জয়ী প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

এরমধ্যে, ৮ জন সিপিএম (CPM) এবং একজন নির্দল জয়ী প্রার্থী (Independent Candidate) রয়েছেন। ১০ অগাস্ট, বোর্ড গঠনের আগে পর্যন্ত তাঁদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, শান্তিপুরের গয়েশপুর, আরবন্দী - ২  এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ২৪ জন বিজেপি জয়ী প্রার্থীকে ১১ অগাস্ট বোর্ড গঠনের আগে পর্যন্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।                                                                         

পঞ্চায়েত দখল করতে, মাঝরাতে জয়ী চার বিরোধী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election Result) ফলাফল ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনার, মথুরাপুরের চার বিরোধী জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল যেই ঘটনা!

এই প্রেক্ষাপটেই মঙ্গলবার মথুরাপুরের ৯জন বিরোধী জয়ী প্রার্থীকে, বোর্ড গঠন পর্যন্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর বুধবার, নদিয়ার ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।                           

আরও পড়ুন: Hospital Bill : হাসপাতালের বিল মেটাতে চাপ দিয়ে রাত বিরেতে বাড়িতে পুলিশ ! নামী হাসপাতালের সঙ্গে যুক্ত ঋণদানকারী সংস্থা বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget