এক্সপ্লোর

RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব

নির্মল ঘোষের পর এবার পুলিশের জালে শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায় । আর জি করকাণ্ডে নির্মল ঘোষের পর এবার গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর


কলকাতা : গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বড় পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন অভয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী পুলিশকে  বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন।'' মুখ্যমন্ত্রী বলার পরই শুরু হল অ্যাকশন। মৃত চিকিৎসকের বাবার দায়ের করা নতুন এফআইআর-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা নির্মল ঘোষকে। এবার গ্রেফতার আরেক অভিযুক্ত  শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায় ।  তিনিও তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। থাকেন অভয়ার বাড়ির কাছেই। ২০২৪ সালে অভয়া মৃত্যুর পর এদের বিরুদ্ধেই জোর করে অভয়ার দেহ দাহ করার অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের বাবা। নতুন করে দায়ের হওয়া FIR-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নির্মল ও সঞ্জীবকে।   খড়দায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে ।   শুক্রবার  প্রাক্তন কাউন্সিলরকে তোলা হবে ব্যারাকপুর আদালতে । 

কীভাবে ধরা পড়েন নির্মল?                            

পুলিশ সূত্রে দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি-সহ একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গত এক সপ্তাহ ধরে এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে ট্র্যাক করা হয়। এর পাশাপাশি একটি অস্থায়ী মোবাইল ফোনও ব্যবহার করছিলেন তিনি। সেটি গতকাল বন্ধ থাকায় গাড়ির সূত্র ধরেই শেষমেষ পাকড়াও করা হয় নির্মলকে।  একাধিক টোল প্লাজা দিয়ে যাচ্ছিল এই গাড়িটি। সেই গাড়িকে ফলো করেই হদিশ মেলে প্রাক্তন তৃণমূল বিধায়কের। 

রবিবারই অভয়ার স্মরণসভায় গিয়ে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর সোমবার FIR করে খড়দা থানা।
নতুন করে দায়ের হওয়া এই FIR-এ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে তাড়াহুড়ো করে দেহ পুড়িয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ তোলে নিহত চিকিৎসকের পরিবার। তথ্যপ্রমাণ লোপাট , অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধা দান, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। সেই  FIR এ  নির্মলের পাশাপাশি নাম ছিল সঞ্জীবেরও। এফআইআর দায়েরের  ৩ দিনের মাথায় ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে খড়দা থানা ও ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এরপর পুলিশ তোলে সঞ্জীব মুখোপাধ্যায়কে।     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget