এক্সপ্লোর

RG Kar Case: ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী, হাসপাতালে ভর্তি ৬ অনশনকারী, কবে সাড়া দেবে সরকার?

Hunger Strike On RG Kar Case: ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী, রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে?

কলকাতা: ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী। প্রথম দিন থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরারা অনশন চালিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন।

ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন অনশনকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ধর্মতলায় অনশনে যোগ দেন আরও ২ জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। এই মুহূর্তে অনশন করছেন ৮ জন জুনিয়র ডাক্তার। প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা। তবে জুনিয়র ডাক্তাররা অনশনে অনড়।রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে? উত্তর অধরা।

আর জি কর-কাণ্ডের বিচার ও হাসপাতালের নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার। রবিবার অনশনে যোগ দেন আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনিকেত সহ ৫ চিকিৎসক। এই পরিস্থিতিত মঙ্গলবার অনশনে যোগ দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার।  
 
 কলকাতার পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশন করছিলেন অলোক বর্মা, সৌভিক বন্দ্যোপাধ্যায় নামে দুই জুনিয়র চিকিৎসক। অলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর জায়গায় সোমবার অনশন শুরু করে জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডল। সকালে অসুস্থ হয়ে পড়েন সৌভিক। তাঁকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালেের আইসিইউতে। ফলে উত্তরবঙ্গে অনশনকারীর সংখ্যা এখন এক। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন। অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন।

আরও পড়ুন, আগ্রায় পেট্রোল ৯৫ টাকা ছুঁইছুঁই, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?

 ১০ দফা দাবি আদায়ে লড়াই চলছে। অনশনরত সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও, মনোবল বাড়াতে ছুটে এসেছেন অভিভাবকরা। অনশনকারীদের সাহস জোগাতে ধর্নামঞ্চে আসছেন নানা পেশার মানুষ। SSKM হাসপাতালের জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়ের বাবা নিজেও চিকিৎসক। আদর্শের জন্য সন্তানের এই লড়াইয়ে পাশে রয়েছেন তিনি।   রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অসীম ঘোড়ুই। মেয়ে আলোলিকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়া।  মেয়েকে সাহস জোগাতে মা-বাবা এসেছেন ধর্নামঞ্চে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget