এক্সপ্লোর

RG Kar: তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হওয়ার পথে, বিভিন্ন কর্মসূচি নিয়ে ফের পথে অভয়া মঞ্চ

RG Kar News Update: তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া স্মরণে, আর জি কর হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি টালা থানা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

কলকাতা: আর জি কর কাণ্ডে ফের পথে অভয়া মঞ্চ। আজ সোদপুরে অভয়া মঞ্চের ডাকে জমায়েত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। রবিবার, গড়িয়াহাটে সকাল ১০টা থেকে দুপুর ২টো, অভয়া ক্লিনিক করছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ৯ তারিখ, সোমবার, তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া স্মরণে, আর জি কর হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি টালা থানা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

আর জি কর কাণ্ডে, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্য়ু কারাদাণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন নিহত তরুণী চিকিৎসকের পরিবার ও চিকিৎসকদের একাংশ। ঘটনায় রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণী চিকিৎসকের মা-বাবা। পাশাপাশি, আর জি কর মেডিক্য়াল কলেজের দুর্নীতি, জাল ওষুধের কারণে রোগীমৃত্য়ু, টাকা দিয়ে পরীক্ষায় পাস... এমনই একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন তরুণী চিকিৎসকের মা। 

রাত দখল থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ। কোনও কিছুতেই কিছু সুরাহা হয়নি। দিনের পর দিন পেরিয়েছে। হতাশা আরও বেড়েছে বাবা-মায়ের। মেয়ের বিচার পাওয়ার আশা এখনও ছাড়েননি। কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়েও হতাশা রোজই ব্যক্ত করছেন তাঁরা। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলছেন, 'সিবিআই কোন কাজ করছে না। আমাদের আশঙ্কা টাকা খেয়ে সিবিআই তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করছে'। আর ২ মাস পরই ক্য়ালেন্ডারে আবার একটা অগাস্ট।

দেখতে দেখতে আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, ১০ মাস পেরোতে চলল... এই মামলায় সিবিআই-এর চার্জশিটের উপর ভিত্তি করে এখনও পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্য়ু কারাদাণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু, নির্যাতিতার পরিবারের দাবি, প্রকৃত বিচার এখনও মেলেনি। আর তার জন্য় CBI-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। 

প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছিলেন নিহত তরুণীর পরিবার। খুনের পর নির্যাতিতার ফোন সিবিআই হেফাজতে থাকাকালীন তা ব্যবহার করা হয়েছে। লোপাট করা হয়েছে প্রমাণ। আরজি কর মামলায় আদালতে প্রমাণ পেশ করে বিস্ফোরক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সোমবার শিয়ালদা আদালতে তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এদিনই আদালতে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয় নিহত চিকিৎসকের পরিবারের তরফে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget