এক্সপ্লোর

RG Kar Case : আগামী সপ্তাহেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা? কোর্টে সর্বোচ্চ শাস্তি চাইল CBI

RG Kar Doctor Death Case : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তি হোক, দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী।

প্রকাশ সিনহা, কলকাতা : আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় সাজা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা । সিবিআই বৃহস্পতিবার শিয়ালদহ জেলা আদালতে জানায়, জৈবিক নমুনার ফলাফল, সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তারা মনে করছে গত ৯ অগাস্টে আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুন করেছিল ধৃত সঞ্জয়। যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে।  তার প্রেক্ষিতে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে CBI। যে সঞ্জয় রায়কে ঘটনার পরের দিনই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সিবিআইয়ের চার্জশিটে মূল অভিযুক্ত শুধুমাত্র তারই নাম ছিল। ফাইনাল ক্লোজিং সাবমিশনেও সেই সঞ্জয় রায়কেই এই জঘন্য অপরাধের জন্য দায়ী করা হল।

আরও পড়ুন : শিল্পীদের বয়কট-বিতর্কে অভিষেকের মন্তব্যকেই 'চ্যালেঞ্জ' কুণালের, পাশে দাঁড়ালেন কল্যাণ

বৃহস্পতিবার শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে CBI।  আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তি হোক, দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, 'অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক। ' 

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৯ অগাস্ট সকালে। তদন্তে নেমে পরেরদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। এজেন্সি জানায়, ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে। দুই মাসে ৫১ জনের জবানবন্দিও নেওয়া হয়েছে । বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জয় রায়েরও। বিচারক নিজেও সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন। তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। ঘটনায়, ৪ তারিখ সঞ্জয়ের আইনজীবীর তরফে ফাইনাল ক্লোজিং দিতে বলা হয়েছে। এরপর আগামী সপ্তাহে, এই মামলার সাজা ঘোষণার হতে পারে।                                

আর জি কর-কাণ্ডে বিভিন্ন মহলে এখনও প্রশ্ন উঠছে যে,  সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? ঘটনার সময় কি সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল? পিছন থেকে কেউ কলকাঠি নাড়েনি তো? সেই সব প্রশ্নের মাঝেই শেষ হল শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া । এবার রায়দানের অপেক্ষা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan-Abhishek Controversy: 'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
'নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় ৭ মিনিট দাঁড় করিয়ে..', ঠিক কী হয়েছিল ২১ জুলাই? কেন তর্কাতর্কি? প্রকাশ্যে আনলেন কল্যাণ
Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kunal Ghosh:
"মার্শাল ও তার বাহিনী মিলে আমাকে ঘিরে ধাক্কা দিতে দিতে চ্যাংদোলা করে বের করে দিল", 'ঋতব্রত শিবির'কে আক্রমণ কুণাল ঘোষের
7th Pay Commission: প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
প্রতিশ্রুতি মতো সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget