এক্সপ্লোর

RG Kar Case: সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের..

Sandip Ghosh RG Kar Case: বউবাজার থানায় ৩ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের, সন্দীপ ঘনিষ্ঠ ওই তিন চিকিৎসক কারা ?

কলকাতা: এবার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরুদ্ধে থানায় অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও রঞ্জিত সাহার নামে অভিযোগ দায়ের। বউবাজার থানায় ৩ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের একাধিক জুনিয়র ডাক্তারের। বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও রঞ্জিত সাহার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ।

 আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ১৫দিন জিজ্ঞাসাবাদের পর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের প্রশাসনিক ভবনে অধ্য়ক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ। প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে নেয় CBI. এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI. 

আরও পড়ুন, 'রাত দখলের' আগে বার্তা কুণালের, '...মানুষকে সতর্ক রাখছি'

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget