এক্সপ্লোর

RG Kar Case: 'সুপ্রিম' শুনানির দিনেই অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস, নিজাম প্যালেসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি..

Congress Rally On Justice For RG Kar: অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস, মিছিল নিজাম প্যালেসে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী- সমর্থকদের

কলকাতা: ২ দিনে ৩ বার পিছোনোর পর আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। আর 'সুপ্রিম' শুনানির দিনেই অভয়ার বিচারের দাবিতে পথে কংগ্রেস। অ্যাকাডেমি চত্বর থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল। দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবিতে মিছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের। মিছিল নিজাম প্যালেসে পৌঁছলে তা আটকানো হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী- সমর্থকদের। 

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় আর জি কর-মামলার শুনানি। প্রথম মামলা হিসেবে আর জি কর-কাণ্ডের শুনানি হবে ।  সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হয়নি । আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির।  চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে গত ১৫ অক্টোবর আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পরের শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলে আদালত। কিন্তু মঙ্গলবারের পর বুধবার, পরপর দু'দিন পিছোল আর জি কর মামলার শুনানি।

আরও পড়ুন, 'আবাস দুর্নীতি' ক্যানিংয়ে, রাজ্য জানাল, 'মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..' !

 গতকাল সকালে জানা যায় দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে। কিন্তু অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায় এদিনও। প্রধান বিচারপতি জানিয়ে দেন,  আজ আর জি কর ধর্ষণ-খুন মামলা তিনি শুনবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মামলার শুনানি শুরু করার আর্জি জানান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল দুপুর দুটোয় মামলার শুনানির আবেদন করেন। আরেক মামলাকারীর আইনজীবী বলেন, নিম্ন আদালতে সিবিআই ইতিমধ্যে একটি চার্জশিট দিয়েছে।  ১১ নভেম্বর থেকে সেই মামলার চার্জ গঠন হওয়ার কথা। সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আর্জি করেন তিনি। তখন প্রধান বিচারপতি বলেন, আগে সিবিআই-এর স্টেটাস রিপোর্টে কী জমা দেয়, সেটা দেখে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ দুপুরে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget