এক্সপ্লোর

PMAY Scam: 'আবাস দুর্নীতি' ক্যানিংয়ে, রাজ্য জানাল, 'মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..' !

HC On Canning PMAY Scam: আবাস দুর্নীতির অভিযোগ ক্যানিংয়ে, কী নির্দেশ কলকাতা হাইকোর্টের ?

দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। এটা ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির। বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব বিচারপতি রবি কিষাণ কাপুরের। অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

সমীক্ষা শুরু হতেই জেলায় জেলায় আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ সামনে আসছে। সম্প্রতি হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ তুলে বীরভূমের রামপুরহাটেও বিক্ষোভ দেখিয়েছিন স্থানীয় তিলডাঙা গ্রামের বাসিন্দারা।

কোথাও তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই। কোথাও বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ। এখানেই শেষ নয়, একই দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় গরমিলের অভিযোগ উঠেছিল দুই জেলায়। হুগলির গোঘাটে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হুগলির গোঘাটের ২ নম্বর ব্লক অফিসে গ্রামবাসীদের বিক্ষোভেও সামিল হয়েছিলেন তিনি। পঞ্চায়েত সদস্যর সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। 

মান্দারণ গ্রাম পঞ্চায়েত  তৃণমূল নেত্রী ও সদস্য  রুকসত পারভিন বলেছিলেন,যখন সার্ভে করতে এসেছে তখন প্রচুর লোক আমার বাড়িতে গেছে, সবাই বলছে আমাকে ত্রিপল দেয়নি কেন? বাড়ি দেয়নি কেন? সেই জন্য বিডিও সাহাবের কাছে এসে, এদের একটা বাড়ির ব্যবস্থা করে দিন। যাদের পাওয়ার যোগ্য নয়, তাদের সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের স্বামী  শেখ বসির আলি বলেন, কোনও গরীব মানুষের যাদের বাড়িতে জল পড়ছে তাদের একটি ত্রিপল দেওয়া কী তাদের বাড়ি ভাঙল...পক্ষপাতিত্ব হয়েছে। তালিকায় সঠিক উপভোক্তাদের নাম নেই বলে সরব হয়েছিলেন গ্রামবাসীরাও। 

আরও পড়ুন, আজ ও কাল ছটপুজো, দূষণ রুখতে তৎপর KMDA, রইল গঙ্গার ঘাটগুলির ছবি

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur News: 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?
West Bengal News Live : রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
রাজ্যসভায় ৩ আসনে উপ নির্বাচন ২৪ জুলাই
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় - ভারতের ঐক্য ও অগ্রগতির জন্য নিবেদিত এক প্রাণ

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
TMC News : কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে 'কালীঘাট-তৃণমূল'
Samik Bhattacharya :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget