এক্সপ্লোর

RG Kar Case: বিতর্কের আবহে ফের নতুন পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের

Doctor Narayan Banerjee On RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরুর দিক থেকেই পথে নেমেছেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। বিতর্কের আবহে ফের নতুন পোস্ট তাঁর, কী বলছেন তিনি ?

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরুর দিক থেকেই পথে নেমেছেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার ফেসবুকে একটি বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে। পোস্ট করা ভিডিওতে তাঁর দাবি, 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন' ! বলাইবাহুল্য এই পোস্টের পর বিতর্ক গড়িয়েছে অনেক দূর।  কড়া প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি। এবং কুণাল ইস্যুতে তাঁর স্পষ্ট দাবি, 'এটা আমরা একেবারেই সমর্থন করছি না।' আর এরপরেই ফের ফেসবুকে নতুন করে তাৎপর্যপূর্ণ পোস্ট করেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

বিতর্কের আবহে ফের নতুন পোস্ট, কী বললেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ?

এদিন সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্ট করে বলেন, 'আমার আসল শক্তি আমার রোগীরা। ডাক্তারি করাটা আমার আবেগ। সেটাই করা যাক আরও মন দিয়ে। সময় সব কিছু চেনায়।' ইতিমধ্যেই কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক। কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়', জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।

কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি,এটা আমরা একেবারেই সমর্থন করছি না : চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়

এই বিতর্কের পরেই পরেই চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের বক্তব্যটা খুব পরিস্কার। উনি কোনও চিকিৎসক সংগঠনের সদস্য কিনা, আমরা জানি না। ব্যক্তিগত এক্তিয়ারে উনি যেতে পারেন। কিন্তু আমরা জুনিয়র বা সিনিয়র চিকিৎসক বা এইমুহূর্তে যে আন্দোলনটা চলছে, তার সঙ্গে যে বিরাট জনসমষ্টি আছে, তারা কেউ ওনাকে দূত হিসেবে নিয়োগ করিনি। এবং তিনি এমন একজনের সঙ্গে দেখা করছেন, যিনি আন্দোলনকারীদেরকে অতিকদর্য ভাষায় আক্রমণ করছেন। স্বাভাবিকভাবেই আমরা মনে করি, তাঁর এই আন্দোলন নিয়ে কথা বলতে যাওয়া, এটা অবাঞ্চিত।এটা আমরা একেবারেই সমর্থন করছি না।' 

আরও পড়ুন,শ্রীরামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত ট্রাফিক পুলিশের !

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget