এক্সপ্লোর

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূনকে, এবার তার বাড়িতেও ইডি, মিলছে বড় ক্লু?

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা:  বেলেঘাটায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে শুক্রবার সকালেই পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল ৬টা ৪০-এ র সন্দীপের বাড়িতে পৌঁছেছে ইডি-র চার সদস্যের টিম। এছড়া হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহ ও তার আরেক প্রতিবেশীর বাড়িতেও চলছে ইডি-র তল্লাশি অভিযান। এখানেই শেষ নয়,  সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। এর আগে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা যায় এই প্রসূন চট্টোপাধ্যায়কে। প্রসূন আদতে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। সন্দীপ ঘোষ সেখানে সুপার থাকাকালীন প্রসূন চাকরি পান। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়।  

একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, মৃতদেহ উদ্ধার হওয়ার পরই সেই স্থলে দেখা গিয়েছিল বহু বাইরের লোকের ভিড়। সেখানেই দেখা যায় প্রসূনকে।  মেডিক্য়াল কলেজ হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, প্রসূন মর্নিং সেদিন ডিউটি করেন। দুপুরে ছুটির পর তিনি কোথায় যাবেন, সেটা কর্তৃপক্ষের জানার কথা নয়।

তবে ন্য়াশনাল মেডিক্য়ালের পড়ুয়াদের মুখে উঠে আসে  চাঞ্চল্যকর তথ্য ।  আর জি কর মেডিক্য়াল কলেজের ভাইরাল ভিডিওতে প্রসূনকে দেখা যাওয়ার পর, বিক্ষোভে নামেন তাঁরা।  সেদিনই গোটা হাসপাতাল চত্বরে প্রসূনের ছবি দিয়ে 'মিসিং' লিখে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে দাবি, মঙ্গলবারও হাজিরা খাতায় সই করেন প্রসূন। তারপর হাফ সিএল নিয়ে বাড়ি চলে যান। কিন্তু কেন ? 

ন্যাশনালের পড়ুয়াদের দাবি, প্রসূূন ওই কলেজের কর্মী খাতায়-কলমে, কিন্তু সিংহভাগ সময় তার যেত আরজি করেই। সন্দীপ ঘোষের ক্লোজ সার্কিটে ছিলেন তিনি। তাহলে কি সন্দীপের আর্থিক দুর্নীতির জাল বিছোতে সাহায্য করতেন এই প্রসূন ?   খোঁজ নিচ্ছে ইডি। 

আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।             

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget