এক্সপ্লোর

Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

Dev reacts on Kanchan Mallick : আরজি কর কাণ্ডের আবহে, কাঞ্চন মল্লিকের বক্তব্য বদলে দিল সব সমীকরণ। সাংবাদিকদের সামনে দেব বললেন, 'এই কাঞ্চন মল্লিকে আমি চিনি না' ঠিক কী ঘটেছিল?

আরজি কর কাণ্ডের আবহে, কাঞ্চন মল্লিকের বক্তব্য বদলে দিল সব সমীকরণ

1/10
মাঝে মাত্র কয়েক মাসের ব্যবধান। এই তো তাঁদের নির্বাচনের আগে একসঙ্গে প্রচার করতে দেখা গিয়েছিল। কাঞ্চন মল্লিকের প্রোফাইলে, এখনও পিন করে রাখা দেবের সঙ্গে তাঁর প্রচারের মুহূর্তের ভিডিও।

2/10
কিন্তু আরজি কর কাণ্ডের আবহে, কাঞ্চন মল্লিকের বক্তব্য বদলে দিল সব সমীকরণ। সাংবাদিকদের সামনে দেব বললেন, 'এই কাঞ্চন মল্লিকে আমি চিনি না' ঠিক কী ঘটেছিল? কী বলেছিলেন কাঞ্চন?

3/10
আরজি কর কাণ্ডের আবহে যখন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব, তখন কাঞ্চন মল্লিক প্রশ্ন তুলেছিলেন সরকারি পুরস্কার ও সরকারের থেকে বেতন নেওয়া নিয়ে। প্রশ্ন তুলেছিলেন, যাঁরা প্রতিবাদ করছেন তাঁরা এই বেতন নেবেন কি না? এই কথাতেই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে।

4/10
কাঞ্চনের কথার প্রতিবাদ করে পুরস্কার ফিরিয়ে দেন একের পর এক নাট্যকর্মী। টলিউডেও তাঁর কথার তীব্র নিন্দা হয়। কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব বা একসঙ্গে কাজ আর করবেন না বলেও অনেকে জানান।

5/10
আর আজ, এই কথার সরাসরি প্রতিবাদ করেন দেব। তিনি বলেন, 'কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম।'

6/10
দেব যে ঘটনার কথা বলেছেন, সেই ঘটনা নির্বাচনের সময়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন এই অভিযোগ করে যে তাঁকে দেখলে নাকি মহিলারা 'রিয়্যাক্ট' করছেন। কাঞ্চনকে তিনি তাঁর সঙ্গে প্রচারে যেতে বারণ করেছিলেন। এই ঘটনারই প্রতিবাদ স্বরূপ কাঞ্চনকে নিজের সঙ্গে, নিজের এলাকায় প্রচারে নিয়ে গিয়েছিলেন দেব।

7/10
দেব আজ আরও বলেছেন, 'কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। '

8/10
দেব বলেছেন, 'যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাঁকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। '

9/10
দেব বলেছেন, 'আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক। '

10/10
দেব বলেছেন, ' আজকে কন্যাশ্রী, রূপশ্রী বা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ঙ্কর।'

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget