এক্সপ্লোর

RG Kar Case: সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি-র হানা, ভিতরে একাধিক তালা, চাবিওয়ালার খোঁজ

Sandip Ghosh, RG Kar Case: এদিন সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে।

আবির দত্ত এবং প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে একেবারে সাঁড়াশি অভিযানে নামে সিবিআই। সম্পত্তির কিনারা করতে অভিযানে নেমেছে ইডিও। বৃহস্পতিবার চিনার পার্কে সন্দীপ ঘোষের তালাবন্ধ পৈতৃক বাড়িতে ইডি-র হানা।

সেই বাড়িতে এদিন সকাল ৬টা নাগাদ পৌঁছন ইডি-র আধিকারিকরা। মেন গেটের চাবি ছিল এলাকার এক বাসিন্দার কাছে। কিন্তু মেন গেট খোলা সম্ভব হলেও, ভিতরে একাধিক তালা। উপরে উঠতে না পারায় তালা খুলতে চাবিওয়ালার খোঁজ করছেন ইডি-র আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা জানান , 'বাবার নামে এই বাড়ি কিনেছিলেন সন্দীপ ঘোষ কি না তা জানা নেই। উনি এখানে সপ্তাহে দু'বার আসতেন, বৃদ্ধ মা-বাবার জন্য বাজার করে দিয়ে যেতেন।'                                                 

বুধবার আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছে ইডি। সোম ও মঙ্গলবার সন্দীপের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা।

অন্যদিকে, CBI-এর দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে। 

আরও পড়ুন, 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ

এদিকে, প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তালাবন্ধ সেলে রাখা হচ্ছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। প্রেসিডেন্সি জেলের প্রভাবশালীদের ওয়ার্ড পয়লা বাইশে নয়, সন্দীপ ঘোষের জায়গা হয়েছে দশ সেলের ৪৬ নম্বর লক আপে। প্রেসিডেন্সি জেলে সারদা-কর্তা সুদীপ্ত সেনের প্রতিবেশী আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। ২৪ ঘণ্টা সন্দীপের ওপর নজরদারি চালাতে রাখা হয়েছে ২ জন নিরাপত্তা রক্ষীকে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী সঞ্জয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jammu Kashmir Blast : জম্মু কাশ্মীরে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা, সামনেই বাড়ি পঞ্চায়েতপ্রধানের
জম্মু কাশ্মীরে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা, সামনেই বাড়ি পঞ্চায়েতপ্রধানের
West Bengal Election 2026 : ভোটে এই কাজ করলেই পুলিশের কড়া শাস্তি,! প্রয়োজনে সাসপেন্ড, ট্রান্সফার, বড় নির্দেশ কমিশনের
ভোটে এই কাজ করলেই পুলিশের কড়া শাস্তি,! প্রয়োজনে সাসপেন্ড, ট্রান্সফার, বড় নির্দেশ কমিশনের
West Bengal News Live : আজ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনে? নাম না-থাকলে কী করবেন?
আজ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনে? নাম না-থাকলে কী করবেন?
Weather Update : একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ! তুলকালাম আবহাওয়ায়, ভারী বৃষ্টির সতর্কতা IMD-র
একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ! তুলকালাম আবহাওয়ায়, ভারী বৃষ্টির সতর্কতা IMD-র

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget