এক্সপ্লোর

RG Kar News: 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ

RG Kar Doctors Protest: লুর সঙ্গে ঢাকের বোল! গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, কখনও জাতীয় সঙ্গীত গেয়ে কাটছে দিন থেকে রাত।

সুদীপ্ত আচার্য, কলকাতা: মঙ্গলবার দুপুর থেকে শুরু করে বুধবার সকাল, তিনদিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না। সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। গতকাল আন্দোলনকারীদের শর্ত মানেনি রাজ্য সরকার। তাই অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরাও। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিষ্টিমুখ করাতে হাজির বরানগরের বাসিন্দা। বললেন, জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি। এই ভাবেই আমাদের উৎসব শুরু। আন্দোলন যত তীব্র হচ্ছে, ততই আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাচ্ছে সাধারণের স্বর।

উলুর সঙ্গে ঢাকের বোল! গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, কখনও জাতীয় সঙ্গীত গেয়ে কাটছে দিন থেকে রাত। মঙ্গলবারের পর বুধবার ফের রাতজাগা আরও একদিন। জটিলতা কাটবে কীভাবে? সরকার না আন্দোলনকারী, 'নরম' হবে কে? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। এর মধ্যেই গতকাল নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্য়মন্ত্রীর বৈঠকের মাঝে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রসঙ্গ ওঠে। 

নবান্ন সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। 

আরও পড়ুন, 'একজনও জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের


জুনিয়র চিকিৎসকদের পাশে থাকার বার্তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাতে যোগ দিলেন আন্দোলনে। চোখে দেখতে পান না, কিন্তু শুনতে পান, বুঝতে পারেন কী চলছে চারপাশে, তাই যাদবপুর থেকে ৬ পড়ুয়া মিলে হাজির হলেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে।                   

প্রসঙ্গত, যে ছবি দেখা গিয়েছিল লালবাজার অভিযানের সময়, সেই ছবি ফিরল স্বাস্থ্যভবনের সামনে। আন্দোলনরত চিকিৎসকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সাধারণ মানুষ। কেউ নিয়ে এসেছেন জল, কেউ চা, কেউ এনেছেন শুকনো খাবার বা ফল। তাতেই জমেছে পাহাড়! এখন আর খাবার পাঠাবেন না, অনুরোধ করেছেন আন্দোলনকারীরা। বলছেন, কেউ চাইলে খেয়ে যেতে পারেন। ফিয়ার্স লেনের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় অন্য মাত্রা পেল চিকিৎসকদের রাতজাগা আন্দোলন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget