এক্সপ্লোর

RG Kar Case : আরজি কর মামলায় ঘটনাস্থল এখনই সিল করার নির্দেশ, সিবিআইকে করা হল এই প্রশ্ন !

মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রথমে পরিবারের দায়ের করা মামলার শুনানি হবে।

সৌভিক মজুমদার, কলকাতা: মঙ্গলবার আর জি কর সংক্রান্ত মামলাগুলির শুনানি  হল। কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চ মামলা শুনলেন। আরজি করকাণ্ডের মামলাগুলি শোনার জন্যই এই বেঞ্চ গঠন। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রথমে পরিবারের দায়ের করা মামলার শুনানি হবে।

শুনানির যতদিন চলবে, ততদিন ঘটনাস্থল সিল করে রাখার নির্দেশ দেয় শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। সেইসঙ্গে বিচারপতিরা প্রশ্ন রাখেন, সিবিআই তদন্তভার যখন হাতে নেয়, তখন কোন কোন জায়গা সিল করা হয়েছিল।

আদালতের ডিভিশন বেঞ্চের প্রশ্নের জবাবে সিবিআই জানায়, সেমিনার হল এখনও সিল করা রয়েছে। এরপর আদালত জানতে চায়, আর কোনও জায়গা সিল করার প্রয়োজন হয়নি? উত্তরে সিবিআই জানায়, অতিরিক্ত কোনও জায়গা সিল করার প্রয়োজন পড়েনি।এর আগেও বারবার আরজি করে ঘটনাস্থল ঠিকমতো সিল করা হয়নি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃত চিকিৎসকের বাবা-মা। ঘটনাস্থল হিসেবে দাবি করা সেমিনার রুমে দেহ সরানোর আগেই, একাধিক বহিরাগতর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। 

এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। এর আগে হাই কোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ সময়ের অভাবে এই মামলাগুলি ছেড়ে দিয়েছিল। তার পর প্রধান বিচারপতি আরজি করকাণ্ড সংক্রান্ত মামলাগুলির যাতে দ্রুত শুনানি হয়, তাই বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে মামলাগুলি শুনানির জন্য পাঠান।

ঠিক ৪ দিন আগেই আরজিকর কাণ্ড নিয়ে একাধিক কড়া পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর.জি কর-কাণ্ডে  স্ক্যানারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একসঙ্গে সাসপেন্ড করা দেওয়া হয় তিন IPS অফিসারকে। তাঁরা হলেন তৎকালীন কলকাতা পুলিশের CP বিনীত গোয়েল, কলকাতা পুলিশের তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্ত। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।

অভয়ার বাবা-মা-র অভিযোগ ছিল যে, তাঁদের বাড়িতে একজন IPS অফিসার টাকা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ ছিল যে তিনি হলেন, কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ। দ্বিতীয়ত, অভয়ার বাবা-মায়ের অভিযোগ ছিল যে, ঘটনার দিন দীর্ঘক্ষণ তাঁদের মেয়ের মৃতদেহ তাঁদের দেখতে দেওয়া হয়নি। তৃতীয়ত, PO অর্থাৎ ঘটনাস্থল ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তা ঠিক নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
Advertisement

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget