এক্সপ্লোর

RG Kar Protest: সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা

RG Kar Case Junior Doctor Rally: ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।

কলকাতা: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা।  জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি। 

পেরিয়ে গেল ৯০ দিন, আর কতদিন বিচারহীন? এই প্রশ্নকে সামনে রেখেই, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে আর জি কর কাণ্ডের তিন মাস পূর্তি উপলক্ষে ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশিষ্টজনেরা। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা নামল মানুষের ঢল। ফের কালো মাথার দখলে চলে গেল শহরের রাস্তা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক  দেবাশিস হালদার বলেন, ন্যায় বিচারের যে দাবি, সেই দাবির জন্যই আমরা ফের রাস্তায় নেমেছি। প্রমাণ করা যে ৩ মাস পরও আমরা রাস্তায় আছি।'

 কখনও হাতে প্রতীকী শিরদাঁড়া । কখনও মস্তিষ্কের মডেল ।আর এবার বিচারের দাবিতে, হাতে লেডি জাস্টিসের মূর্তি নিয়ে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় প্রতিবাদের ঝড় অনেক আগেই দেশ ছাড়িয়ে বিদেশেও আছড়ে পড়েছিল। সরব হয়েছিলেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতীয় চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের মতোই এই একজন চিকিৎসক। আজকের নাগরিক মিছিলে সামিল হবেন বলে, চলে এসেছেন সুদূর কানাডা থেকে। প্রসঙ্গত, এদিন কলকাতার পাশাপাশি জেলাতেও আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন। পুরুলিয়ার রঘুনাথপুরে মিছিল মহিলাদের। উঠল WE Want Justice স্লোগান।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডের ৩ মাস পার, ফের পথে জুনিয়র ডাক্তাররা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget