এক্সপ্লোর

RG Kar Case Update: 'সমাজের নোংরা পরিষ্কার করছি, রাস্তারও করব...', অবস্থান শেষে রাস্তা সাফাই জুনিয়র চিকিৎসকদের

Lalbazar Abhijan: তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সৌজন্যে আরও একটি অসাধারণ ছবি ধরা পড়ল কলকাতায়। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : অবস্থান তুলে নেওয়ার পর রাস্তা সাফাইয়ের কাজেও হাত লাগালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। গতকাল থেকে জুনিয়র ডাক্তাররা টানা অবস্থান করছিলেন। CP-র সঙ্গে বৈঠকে শেষে সেই অবস্থান তাঁরা তুলে নেওয়ার পর, অবস্থানের সেই জায়গাও পরিষ্কার করে দিচ্ছেন চিকিৎসকরা। যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সৌজন্যে আরও একটি অসাধারণ ছবি ধরা পড়ল কলকাতায়। 

এক চিকিৎসক বলেন, "কাল দুপুরের পর থেকে আমরা এখানে সবাই অবস্থান করছিলাম। গোটা রাত আমাদের জাগতে হয়েছে। সকাল থেকে আরও অনেকে আমাদের সমর্থন জানাতে এসেছেন। জনসাধারণ, অন্যান্য হাসপাতাল সিনিয়র-জুনিয়ররা এসেছিলেন। গোটা রাত এবং সকালে থাকার সুবাদে কিছু বেসিক জিনিস যেমন- জলখাবার, কিছু বিস্কুট খাবার, খাবার টুকটাক খাওয়া হয়েছে। এই বেসিক কাজগুলো করতে গিয়ে ভালই নোংরা হয়েছে। যেহেতু নোংরাটা আমরাই করেছি...আমরা এখানে যেমন সমাজের নোংরা পরিষ্কার করছি, সেরকম রাস্তার নোংরাও আমরা পরিষ্কার করব। আমরা ডাক্তার সমাজ। মাঠে-ময়দানে আছি। আমাদের নৈতিক কর্তব্য...পরিষ্কার করে যাব। যতটুকু আমাদের পক্ষে সম্ভব ...হয়তো পুরোটা সাফসুতরা করতে পারব না, কিন্তু যতটা হয় আমরা করে দিয়ে যাব।" 

রোদ-বৃষ্টি, কিছুই থামাতে পারছে না তাঁদের। তিলোত্তমার সুবিচারের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আর জি কর কাণ্ডের বিচার ও CP- র পদত্য়াগের দাবিতে, সোমবার লালবাজারের উদ্দেশে মিছিল করেন আন্দোলনরত চিকিৎসকরা। কিন্তু সেই মিছিল আটকাতে বেন্টিঙ্ক স্ট্রিটে কার্যত দুর্গ গড়ে তোলা হয়। সেইখানেই শুরু হয় ডাক্তারদের অবস্থান। ২২ ঘণ্টা পর এদিন অবশেষে সেই ব্যারিকেড তুলে নেয় পুলিশ। ৯ ফুট উঁচু ব্যারিকেড সরাতে লাগে ২২ ঘণ্টা ! সরে ব্যারিকেড, ওঠে রেলিং, লালবাজারের পথে বাধা সরে যায়। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারী চিকিৎসকরা। ব্যারিকেড তোলার পর লালবাজারের ভিতরে যান আন্দোলনকারী চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। বাইরে মানব শৃঙ্খল করে রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সিপির সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু চলবে তাঁদের আন্দোলন। এমনই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন ; 'লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও চলবে আন্দোলন', CP-র সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন চিকিৎসকরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget