এক্সপ্লোর

RG Kar Case Update: 'লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও চলবে আন্দোলন', CP-র সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন চিকিৎসকরা

Junior Doctors Protest: টানা আন্দোলনের মুখে শেষপর্যন্ত ব্যারিকেড তুলতে বাধ্য হয় পুলিশ। প্রতীকী শিরদাঁড়ার সামনে ভাঙে শিকল, সরে লৌহ কপাট

কলকাতা : লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানালেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর যে অবস্থান কর্মসূচি তাঁরা করছিলেন, তা তাঁরা প্রত্যাহার করছেন। কিন্তু, নিজেদের দাবিতে অনড় চিকিৎসকরা। 

আন্দোলনকারীদের পক্ষ থেকে চিকিৎসক অনিকেত মাহাত বলেন, "ডেপুটেশন দিলাম। এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব। কিন্তু, ন্যায়বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল, সেভাবেই চলবে। CP-র পদত্যাগের দাবিতে আমরা এখনও অনড়। আমরা মনে করি, নৈতিক দায়ভার নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত। সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছি।"

তাঁর সংযোজন, "আমাদের ডেপুটেশন কপি দিয়েছি। উনি (পুলিশ কমিশনার) আমাদের সেই কপি সুন্দরভাবে গ্রহণ করেন। আমাদের ডেপুটেশনের পয়েন্টগুলো নিয়ে আমরা ওঁর সঙ্গে আলোচনা করি। সেখানে উনি স্বীকার করেন, ১২ ও ১৪ তারিখের ঘটনায় পুলিশি ব্যর্থতা রয়েছে বলে উনি মনে করেন। এটা তিনি স্বীকার করেন। কর্ডন করার জায়গা, প্রমাণ লোপাটের ঘটনা...এগুলি নিয়ে পুঙ্খনাপুঙ্খ আলোচনা করি। তাঁকে আমরা বলি, স্যার এই নৈতিক দায়ভার থেকে আপনার পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। কিন্তু, তিনি একথা বলেন তিনি তাঁর কাজে খুশি। কিন্তু, তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে পদত্যাগ করাবেন, তাহলে তিনি হাসিমুখে পদত্যাগ করবেন।   আমাদের ৪ তারিখে যে কর্মসূচি আছে..'বিচার পেতে আলোর পথে'...সেটা আমরা পালন করব। ৯টা থেকে ১০টা। অভয়ার বিচারের দাবিতে আপনারা বেরিয়ে আসুন। যে যেভাবে পারবেন। শান্তিপূর্ণ উপায়ে আমরা প্রতিবাদ করব।"

অপর এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, "শেষে প্রশ্ন করি, উনি (CP) কি এই ঘটনার ব্যক্তিগতভাবে দায়ভার নিচ্ছেন ? তাতে উনি উত্তর দিয়েছেন, উনি নিজের কাজে সন্তুষ্ট। ওঁর যদি কোনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি ব্যর্থ হয়েছেন এবং তাঁকে যদি তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই দাবিও উনি হাসিমুখে মেনে নেবেন। ওঁর মনে হয়েছে, ওঁর কাজে উনি সন্তুষ্ট।"

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ-সহ বিভিন্ন দাবিত গতকাল লালবাজার অভিযানে নামেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের ঠেকাতে বিশাল ব্যারিকেড গড়ে পুলিশ। এর প্রতিবাদে বিবি গাঙ্গুলি স্ট্রিটেই অবস্থানে বসে পড়েন তাঁরা। সেই থেকেই অবস্থান চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। ২২ ঘণ্টা পর এদিন অবশেষে সেই ব্যারিকেড তুলে নেয় পুলিশ। ৯ ফুট উঁচু ব্যারিকেড সরাতে লাগে ২২ ঘণ্টা ! সরে ব্যারিকেড, ওঠে রেলিং, লালবাজারের পথে বাধা সরে যায়। পুলিশের পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারী চিকিৎসকরা। ব্যারিকেড তোলার পর লালবাজারের ভিতরে যান আন্দোলনকারী চিকিৎসকদের ২২ জন প্রতিনিধি। বাইরে মানব শৃঙ্খল করে রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টা ধরে সিপির সঙ্গে বৈঠকের পর অবস্থান তুলে নিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু চলবে তাঁদের আন্দোলন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget